ওয়াকফ বিলের প্রতিবাদের নামে তাণ্ডব, CAA পরবর্তী হিংসার স্মৃতি ফিরল মুর্শিদাবাদে - 24 Ghanta Bangla News
Home

ওয়াকফ বিলের প্রতিবাদের নামে তাণ্ডব, CAA পরবর্তী হিংসার স্মৃতি ফিরল মুর্শিদাবাদে

CAA পাশ হওয়ার পর বেলাগাম হিংসার স্মৃতি ফিরল মুর্শিদাবাদে। ওয়াকফ বিল পাশের প্রতিবাদের নামে মঙ্গলবার জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকার উমরপুরে বেলাগাম তাণ্ডব উন্মত্ত জনতা। ঘটনায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পোড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২ জন পুলিশকর্মী আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে আরও বাহিনী পাঠাচ্ছেন জঙ্গিপুর পুলিশ জেলার কর্তারা।

সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে মঙ্গলবার উমরপুরে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ সেই অবরোধ তুলতে গেলে তাদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে অবরোধকারীরা। পালটা টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। দুপক্ষের সংঘর্ষের মধ্যে পুলিশের অন্তত ২টি গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। ঘটনায় দুই পুলিশ কর্মী জখম হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে।

ওয়াকফ প্রত্যাহারের দাবিতে গত দুদিন থেকে উত্তেজনায় ফুটছিল জঙ্গিপুর। সুতি, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এলাকায় দফায় দফায় বিক্ষোভ চলছিল। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিল পুলিশ। আজ দুপুরে রঘুনাথগঞ্জ থানার উমরপুরে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বিশাল মিছিল করেন স্থানীয় মানুষ। ওয়াকফ বিল প্রত্যাহার না হলে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিন বিল প্রত্যাহারের দাবিতে কয়েকশো মানুষ জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা। এরপর উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। জনতা ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। কার্যত জনতা – পুলিশ রণক্ষেত্রের চেহারা নেয়। কাঁদানে গ্যাসের সেল ফাটালে উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলছিল অবরোধ। প্রায় দুঘন্টা ধরে চলে খণ্ডযুদ্ধ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *