Mamata Banerjee Teachers Meeting Live: হাহাকার, যন্ত্রণা! চোখে জল নিয়ে রাজপথে ‘চাকরি ফেরতের’ দাবি চাকরিহারাদের – Bengali News | SSC Recruitment Scam : Mamata Banerjee Sacked Teachers Meeting at Netaji Indoor Stadium Live Updates in Bengali
কলকাতা: বাবুঘাট, শহিদ মিনার, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম শহরের সর্বত্র ছবিটা একই। গতকাল রাত থেকেই পারদ চড়েছে চাকরিহারাদের মধ্যে। আজ অর্থাৎ সোমবার রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, তার আগেই চাকরিহারাদের অন্দরে সংঘাতের আবহ। এদিন সাত সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে এসে বিক্ষোভ দেখান ‘চিহ্নিত অযোগ্যরা’। মমতার বৈঠকে ঢুকতে দেওয়া নিয়ে সরব হয় তারা। পাশাপাশি, একই সময় বিক্ষোভ মিছিল দেখা যায় বাবুঘাটে। সেখানে রাজপথে বসেই স্লোগান তোলেন চাকরিহারারা। একটা ‘পেনের খোঁচায়’ চলে যাওয়া চাকরি ফেরতের দাবিতে সুর তোলেন তারা।