পশ্চিমবঙ্গে কতগুলি ওয়াকফ সম্পত্তি আছে? কলকাতার কোন সব জায়গার ওপরে দাবি ওয়াকফের?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

পশ্চিমবঙ্গে কতগুলি ওয়াকফ সম্পত্তি আছে? কলকাতার কোন সব জায়গার ওপরে দাবি ওয়াকফের?, বাংলার মুখ

Spread the love

ওয়াকফের অধীনে ভারতে মোট ৮.৭ লক্ষ সম্পত্তি আছে। ৯.৪ লক্ষ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াকফ। যার আনুমানিক মূল্য ১.২ লক্ষ কোটি টাকা। এরই মধ্যে আছে কলকাতার দুই অভিজাত ক্লাব! কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ৮০ হাজার ৫৪৮টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এর মধ্যে রয়েছে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব ও টলিগঞ্জ ক্লাবও ওয়াকফ সম্পত্তির উপরে অবস্থিত। এই আবহে দুই ক্লাবকেই ওয়াকফকে ভাড়া দিতে হয়। রয়্যাল ক্যালকাটা ক্লাবকে ভাড়া দিতে হয় ১৮ লাখ ৮৮ হাজার ২২৪ টাকা। এদিকে টালিগঞ্জ ক্লাবের ভাড়াও সমপরিমাণ। (আরও পড়ুন: বন্ধুদের খেপিয়েছেন ট্রাম্প, USA-র বিরুদ্ধে পদক্ষেপ কানাডার, বড় ঘোষণা ম্যাক্রোঁর)

আরও পড়ুন: ইউনুসের উস্কানির পর উত্তরপূর্ব ভারত নিয়ে মুখ খুললেন খোদ মোদী, ভারতের PM বললেন…

এদিকে বাংলায় ওয়াকফ সম্পত্তির ওপরে রয়েছে ১৫৮টি স্কুল, ৪টি মডেল ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, ১৯টি মুসলিম হস্টেল, ৯টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। বীরভূমে ওয়াকফের জমির ওপরে রয়েছে একটি শপিং কমপ্লেক্সও। এই সব তথ্য দেওয়া হয় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফ থেকেই। গত ফেব্রুয়ারিতে রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন। তারই জবাবে কিরেন রিজিজু এই সব তথ্য প্রকাশ করেছিলেন। (আরও পড়ুন: শুল্ক ছুরিতে রক্তাক্ত US শেয়ার বাজার, কেন নাসডাক পড়ল ৬%, ডাও জোনস ১৬৭৯ পয়েন্ট?)

আরও পড়ুন: দিনহাটায় বিএসএফের গুলিতে নিহত ১ পাচারকারী, উদয়নের ‘অন্য দাবি’ ঘিরে বিতর্ক

এদিকে ওয়াকফ বোর্ডের তরফ থেকে কলকাতার কোন কোন জমির ওপরে দাবি জানানো হয়? রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন সময়ে রাজভবন, মহাকরণ, ইডেন গার্নেন্স, ফোর্ট উইলিয়াম, চিড়িয়াখানার আর্ধেকটা, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডন ক্লাবের জমির ওপর দাবি জানিয়ে আসছে ওয়াকফ। প্রসঙ্গত, ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহর নামে নিজেদের সম্পত্তি উৎসর্গ করতে পারেন। তখন তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। এরপর সেই জমি হস্তান্তর বা বিক্রি করা যায় না। সেই সম্পত্তি থেকে যে উপার্জন হয়, তা মুসলিম সমাজের উন্নয়নের জন্যে ব্যবহার করার কথা। তবে দেশের ১.২ লক্ষ কোটি টাকার ওয়াকফ সম্পত্তি থেকে নাকি বছরে আয় হয় মাত্র ১৬৩ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, যদি সঠিক ভাবে এই সম্পত্তি পরিচলনা করা হত, তাহলে কয়েকগুণ আয় হত। সাচার কমিটিতে তো দাবি করা হয়েছিল এই আয় বছরে ১২ হাজার কোটি টাকা (তখন ওয়াকফ সম্পত্তির সংখ্যা ছিল ৪.৯ লাখ) হতে পারত। (আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা, ওয়াকফ ইস্যুতে শাসক দল ছাড়লেন ২ নেতা)

আরও পড়ুন: ইউনুসের উস্কানির আবহে উঠেছে বাংলাদেশ ভাগের দাবি, এরই মাঝে ‘কাজ’ শুরু ডোভালের?

এদিকে সারা দেশে ওয়াকফ সম্পত্তিগুলির মধ্যে ১,৫০,৫১৬টি (১৭ শতাংশ) আছে কবরস্থান, ১,১৯,২০০টি (১৪ শতাংশ) সম্পত্তি হল মসজিদ, দোকান আছে ১,১৩,১৮৭টি সম্পত্তির ওপরে, বাড়ি আছে ৯২,৫০৫টি সম্পত্তির ওপরে। এছাড়া ১,৪০,৭৮৪টি সম্পত্তির ওপরে আছে কৃষিজমি। দরগাহ বা মাজার আছে ৩৩,৪৯২টি সম্পত্তির ওপরে। দেশে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে (২,৩২,৫৪৭, দেশের মোট ওয়াকফ সম্পত্তির ২৭ শতাংশ)। তারপরই তালিকায় আছে পশ্চিমবঙ্গ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *