Arvind Kejriwal: ৫ বার ইডি সমন এড়িয়েছেন, এবার কেজরীবালের বাড়িতে দিল্লি পুলিশের বিশেষ দল - Bengali News | Delhi Police Crime Branch team reached at Arvind Kejriwal’s home to give notice over AAP's claims against BJP - 24 Ghanta Bangla News
Home

Arvind Kejriwal: ৫ বার ইডি সমন এড়িয়েছেন, এবার কেজরীবালের বাড়িতে দিল্লি পুলিশের বিশেষ দল – Bengali News | Delhi Police Crime Branch team reached at Arvind Kejriwal’s home to give notice over AAP’s claims against BJP

Spread the love

অরবিন্দ কেজরীবাল। ফাইল ছবি।Image Credit source: Twitter

নয়া দিল্লি: পরপর ৫ বার ইডি-র সমন এড়িয়েছেন। তাঁকে গ্রেফতার করার চক্রান্তে বারবার তলব করা হচ্ছে বলে অভিযোগ তুলে আজ, শুক্রবার সমন এড়ান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। এবার সরাসরি তাঁর বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার একটি দল। এদিন সন্ধ্যাতেই অরবিন্দ কেজরীবালের বাড়িতে যায় দিল্লি অপরাধ দমন শাখার দল। ঠিক কী কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ কেজীবালের বাড়িতে পৌঁছল তা কোনও তরফে স্পষ্ট করা হয়নি। তবে ঘুষ দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে আপ-এর তোলা অভিযোগের প্রেক্ষিতেই দিল্লি পুলিশ (Delhi Police) কেজরীবালকে নোটিস দিল বলে সূত্রের খবর।

দিল্লির সরকারকে ভাঙাতে বিজেপি নোংরা চক্রান্ত করছে, ৭ আপ বিধায়ককে ২৫ কোটি টাকা করে ঘুষ দিয়ে কিনে নিতে চাইছে বলে অভিযোগ তোলেন অরবিন্দ কেজরীবাল। যদিও সেই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা সরব হয় বিজেপি। এই বিষয়ে থানাতেও অভিযোগ দায়ের করে বিজেপি। সেই অভিযোগের প্রেক্ষিতেই এদিন দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার তরফে কেজরীবালের বাড়িতে নোটিস দেওয়া হয় বলে মনে করা হচ্ছে।

এই খবরটিও পড়ুন

বিজেপির টাকা দিয়ে বিধায়কদের কেনার চেষ্টার অভিযোগে সরব হয়েছিলেন আপ বিধায়ক তথা দিল্লির মন্ত্রী আতিশীও। গত সপ্তাহেই তিনি সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে সরব হন। তাঁর দাবি, এক আপ বিধায়কের সঙ্গে বিজেপির তরফে যোগাযোগের বিষয়টি রেকর্ডিং করা রয়েছে এবং পরে সেটা প্রকাশ্যে আনবেন। যদিও আতিশীর অভিযোগ খণ্ডন করে দিল্লি বিজেপির সম্পাদক হরিশ খুরানা পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন, যে ৭ বিধায়কের সঙ্গে বিজেপি যোগাযোগ করেছে বলে অভিযোগ, তাঁদের নাম প্রকাশ্যে আনুক আপ। তাঁর আরও দাবি, কেজরীবাল বারবার ইডি সমন এড়াচ্ছেন। সেদিক থেকে নজর ঘোরাতেই আপ এই ধরনের অভিযোগ তুলছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *