কেনাকাটা-খাওয়াদাওয়ার সঙ্গে ফ্রি বিনোদন, TV9 Bangla'র লাইফস্টাইল এক্সপোতে আসছেন তো? - Bengali News | TV9 Bangla’s India’s Biggest Lifestyle Exhibition, Music Carnival and Food Festival 2024 is back - 24 Ghanta Bangla News
Home

কেনাকাটা-খাওয়াদাওয়ার সঙ্গে ফ্রি বিনোদন, TV9 Bangla’র লাইফস্টাইল এক্সপোতে আসছেন তো? – Bengali News | TV9 Bangla’s India’s Biggest Lifestyle Exhibition, Music Carnival and Food Festival 2024 is back

Spread the love

কলকাতাবাসীর জন্য সুখবর! বছরের শুরুতে নতুন চমক নিয়ে আসছে TV9 Bangla। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ই ফেব্রুয়ারি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে বসতে চলেছে এক বিশাল লাইফস্টাইল প্রদর্শনী। এখানেই শেষ নয়, থাকছে আরও চমক। সঙ্গে রয়েছে মিউজিক কার্নিভ্যাল ও ফুড ফেস্টিভাল। আর কী-কী চমক থাকছে? জেনে নিন বিস্তারিত।

কখন শুরু হবে এই এক্সপো?
বেলা ১০ থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

কোথায় হবে TV9 Bangla-এর এই লাইফস্টাইল এক্সপো?
বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান। প্রায় ১ লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে বসবে এই আসর।

কী-কী পাওয়া যাবে এখানে?
এই লাইফস্টাইল এক্সপোতে পাওয়া যাবে গৃহস্থলীর খুঁটিনাটি থেকে বৈদ্যুতিক জিনিসপত্র। এখানেই শেষ নয়, এখানে পেয়ে যাবেন ঘর সাজানোর জিনিস থেকে রূপচর্চার সামগ্রীও।

রসনাতৃপ্তির জন্য কী থাকছে?
শুধু শপিং করলেই চলবে? তাই খাদ্যরসিক বাঙালির কথা মাথায় রেখে থাকছে খাবার-দাবারের ব্যবস্থা। থাকবে রকমারি খাবারের স্টল। বিভিন্ন রাজ্যের খাবার থাকবে সেখানে। কেনাকাটা করতে-করতে হাঁপিয়ে গেলেই ঢু মাড়তে পারবেন খাবারের স্টলগুলোতে। চেখে দেখতে পারবেন বিভিন্ন সব সুস্বাদু খাবার।

বিনোদনের জন্য কী থাকছে?
কেনাকাটা, খাওয়া-দাওয়ার সঙ্গে ফ্রি বিনোদন। থাকছে বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘দোহার।’ গানের ডালি নিয়ে হাজির থাকবে ‘চন্দ্রবিন্দু।’ এ ছাড়া থাকছে মীরের ‘ব্যান্ডেজ’-এর বিশেষ অনুষ্ঠান।

এখানেই শেষ নয়, থাকছে লাকি ড্র কনটেস্ট, যাতে অংশ নিয়ে আপনি জিতে যেতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাহলে আর দেরী কেন? দল বেঁধে চলে আসুন TV9 Bangla-এর লাইফস্টাইল এক্সপোতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *