Parliament Waqf Bill Live Updates: হাইভোল্টেজ সংসদে পেশ হচ্ছে ওয়াকফ বিল, এককাট্টা বিরোধীরা – Bengali News | Parliament Live: Centre Introduce Waqf Bill, Opposition unity, Who is in for, Who is Against the Bill, Live Updates in Bengali
নয়া দিল্লি: সরগরম সংসদ। আজ হাইভোল্টেজ দিন, কারণ সংসদে পেশ হচ্ছে ওয়াকফ বিল। দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর সংশোধনী বিল তৈরি করা হয়েছে। এই বিল পাশ হলে বড় পরিবর্তন আসবে ওয়াকফ আইনে। আজ, বুধবার সংসদের লোকসভায় পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীরা ১২ ঘণ্টা আলোচনার দাবি করেছিল এই বিল নিয়ে। সরকার ৮ ঘণ্টায় সম্মতি দিয়েছে। আজই আলোচনা শেষে ভোটাভুটি হতে পারে। লোকসভায় পাশ হলে, রাজ্যসভায় পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল। সংসদের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-