ভাটপাড়ায় গুলিকাণ্ডে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত - 24 Ghanta Bangla News
Home

ভাটপাড়ায় গুলিকাণ্ডে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

Spread the love

ভাটপাড়ার মেঘনা জুটমিলের সামনে গুলি চালনার ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। ওই ঘটনায় অর্জুনকে একাধিকবার হাজিরার নোটিশ পাঠালেও অর্জুন হাজিরা দেননি। এর পর পুলিশ ব্যারাকপুর আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায়। ওদিকে এই ঘটনায় আইনি রক্ষাকবচ চেয়ে অর্জুনের করা আবেদনের শুনানি মঙ্গলবার হাইকোর্টে হয়নি।

গত ২৬ মার্চ রাতে অর্জুন সিংয়ের বাড়ির কাছে ভাটপাড়ার মেঘনা জুটমিলের সামনে গুলি চলে। গুলিতে আহত হন সাজ্জাদ নামে এক যুবক। অর্জুনের দাবি, গুলি তাঁকে লক্ষ্য করে চালানো হয়েছিল। পালটা গুলিবিদ্ধ যুবক অভিযোগ করেছেন, গুলি চালিয়েছেন অর্জুনই। এই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে FIR দায়ের করে তাঁকে থানায় হাজিরা দিতে বলে পুলিশ। কিন্তু অর্জুন সাফ জানিয়ে দেন কোনও মতেই তিনি থানায় হাজিরা দেবেন না। পুলিশের ওপর তাঁর আস্থা নেই। ওদিকে ঘটনার পরদিন অর্জুনের বাড়িতে হাজির হন পুলিশ আধিকারিকরা। এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। কিন্তু আইনজীবীদের কর্মবিরতিতে সেই শুনানি হয়নি।

ওদিকে একের পর এক নোটিশ পাঠানোর পরও অর্জুন হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয় পুলিশ। পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত।

গ্রেফতারি পরোয়ানা জারির পর অর্জুন কোথায় রয়েছেন তা অবশ্য জানা যায়নি। ফোনে তাঁকে পাওয়া যায়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি ব্যবসার কাজে ভিনরাজ্যে রয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *