ইদের ছুটিতে ট্রেনে চেপে বাড়ি আসছিলেন, চলন্ত ট্রেন থেকে পড়লেন সেনাকর্মী, এল কফিনবন্দি দেহ - 24 Ghanta Bangla News
Home

ইদের ছুটিতে ট্রেনে চেপে বাড়ি আসছিলেন, চলন্ত ট্রেন থেকে পড়লেন সেনাকর্মী, এল কফিনবন্দি দেহ

Spread the love

ইদের উৎসবে চলছিল সকাল থেকেই আনন্দ, হইচই। নমাজ পাঠ থেকে শুরু করে নানাভাবে আজ সময় কাটাচ্ছিলেন মানুষজন। আর মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সুতরাং খুশির ইদ বদলে গেল বিষাদে। ইদের ছুটিতে ট্রেনে চেপে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন এক সেনাকর্মী। আর তারপর মৃত্যু হল মালদার বাসিন্দা ওই সেনাকর্মীর। এই ঘটনার জেরে ইদের দিন বাড়িতে এল কফিনবন্দি দেহ। এই আবহে ওই সেনাকর্মীর বাড়িতে এখন কান্নার রোল উঠেছে।

এদিকে পুলিশ সূত্রে খবর, এই সেনাকর্মী রাজস্থানে কর্মরত ছিলেন। ইদের আগে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু তার আগেই মর্মান্তিক মৃত্যু হল ওই সেনাকর্মীর। আজ সোমবার ইদের দিন মালদার সেনাকর্মীর বাড়িতে ফিরল তাঁর কফিনবন্দি দেহ। বাড়ির সদস্যরা থেকে শুরু করে পড়শিরা তা দেখে কান্নায় ভেঙে পড়লেন। মালদার রতুয়া বাহারাল রাধানগর গ্রামে পালিত হল না খুশির ইদ। কারণ সেখানে নেমে এসেছে শোকের ছায়া। তাই সব যেন স্তব্ধ রয়েছে।

আরও পড়ুন:‌ ইদের নমাস শেষে বেরিয়েই মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই বন্ধু, সব শেষ হয়ে গেল সিমলাগড়ে

অন্যদিকে কেমন করে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন সেনাকর্মী?‌ কেউ কি ধাক্কা দিয়ে ছিল তাঁকে?‌ এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। ইদের ছুটিতে বাড়িতে আসার কথা টেলিফোনে বলেছিলেন ওই সেনাকর্মী। কিন্তু এভাবে আসবেন সেটা কেউ ভাবেননি। গোটা পরিবার এখন কী করবে কিছুই বুঝতে পারছে না। পড়শিরা সেনাকর্মীর পরিবারকে স্বান্ত্বনা দিলেও তাতে কোনও কাজ হচ্ছে না। ইদের দিনে ওই সেনাকর্মীর বাড়ি অন্ধকারে ঢুবেছে। খুশির আলো জ্বলে ওঠেনি সেখানে।

সেনাকর্মীর পরিবারে আজকের ইদ মোটেই খুশি বয়ে নিয়ে এল না। বরং শোকস্তব্ধ করে দিল। পুলিশ সূত্রে খবর, মৃত ওই সেনাকর্মীর নাম মাহাবুল হক। কর্মসূত্রে রাজস্থানে থাকতেন সেনাকর্মী মাহাবুল হক। ইদের ছুটিতে বাড়ি ফিরছিলেন তিনি যেহেতু কথা দিয়েছিলেন। কিন্তু ট্রেনে করে বাড়ি ফেরার সময় মাঝপথে চলন্ত ট্রেন থেকে পড়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হল। মৃত সেনাকর্মীকে শেষবারের জন্য দেখতে গ্রামের সব মানুষ ভিড় করেছিলেন। ভারাক্রান্ত মনে মৃত সেনাকর্মীকে শেষ বিদায় জানান পরিবারের সদস্য থেকে গ্রামবাসীরা। আজ সেনাবাহিনীর পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয়। তারপরই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *