GT vs PBKS Confirmed Playing XI, IPL 2025: পঞ্জাবের দুই আনক্যাপড ওপেনার, জেনে নিন GT-PBKS টিমের একাদশ – Bengali News | IPL 2025 Confirmed Playing XI GT vs PBKS today IPL match Gujarat Titans vs Punjab Kings Match 5 In Bengali
মোতেরায় মুখোমুখি গুজরাট-পঞ্জাব
কলকাতা: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি গুজরাট টাইটান্স এবং পঞ্জাব কিংস। এ মরসুমে এখনও অবধি ৮টি দলের একটি করে ম্যাচ হয়েছে। বাকি শুধু শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের দল। দুই তরুণ তারকার উপরই রয়েছে বেশ চাপ। একদিকে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এনে ট্রফি জয়ের আশায় রয়েছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। অন্যদিকে শুভমন গিল চাইবেন সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে। আমেদাবাদে টস জিতলেন শুভমন গিল। শ্রেয়স আইয়ারদের প্রথমে ব্যাটিংয়ে পাঠালেন গিল।
গিল টসের পর জানান, আজ ৪ জোরে বোলার, ২ স্পিনার এই কম্বিনেশনে খেলবে গুজরাট। শুভমন বলেন, “শিশিরের বিরাট প্রভাব পড়বে। সেই কথা মাথায় রেখেই শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আমাদের প্রথম ম্যাচ, তাই পিচটাকে আরও বুঝে নিতে চাইছি। বড় টার্গেটও তাড়া করতে পারব। আমাদের প্রস্তুতি অসাধারণ হয়েছে। আমাদের বোলিং বিভাগ শক্তিশালী।” গুজরাট প্রথম একাদশে ৩ বিদেশি রেখেছে। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে গ্লেন ফিলিপস বা শেরফান রাদারফোর্ডকে দেখা যেতেই পারে।
টসের পর শ্রেয়স বলেন, “টস জিতলে আমরাও প্রথমে বোলিং করতাম। আমি বরাবর রান তাড়া করতে পছন্দ করি। নতুন দল নতুন চ্যালেঞ্জ ঠিকই। কিন্তু পরিচিত মুখ রয়েছে। রিকি পন্টিং রয়েছেন। আমাদের টিমে প্রচুর অলরাউন্ডার রয়েছে। যে কারণে আমাদের কাছে চিন্তার কাকে ছেড়ে কাকে বাছব, তা নিয়ে।” শ্রেয়স জানান, আজ ১ স্পিনার, ৩ পেসারের খেলবে পঞ্জাব।