DC vs LSG, Live Score, IPL 2025: বিশাখাপত্তনমে DC-র মুখোমুখি LSG, পন্থ-অক্ষরদের কড়া টক্করে নজর – Bengali News | DC vs LSG Live Score today IPL 2025 match scorecard Delhi Capitals vs Lucknow Super Giants Match 4 In Bengali
বিশাখাপত্তনমে মুখোমুখি লখনউ ও দিল্লিImage Credit source: TV9 Bangla Graphics
কলকাতা: নতুন মরসুম, নতুন চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছেন অক্ষর প্যাটেল, ঋষভ পন্থরা। গত আইপিএলে (IPL) পন্থ-অক্ষররা এক টিমে ছিলেন। এ বার দল বদলেছে পন্থের। তাঁর হাতে এ বার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) দায়িত্ব। আর অপরদিকে অক্ষরের হাতে এসেছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ব্যাটন। এর মাঝে যাঁকে নিয়ে বলতেই হয়, তিনি লোকেশ রাহুল। তিনি এ বার দিল্লিতে। অবশ্য শুধু ব্যাটার হিসেবেই খেলবেন বলে নেতৃত্বের দায়িত্ব নিতে চাননি। আজ বিশাখাপত্তনমে কোন দল জয় দিয়ে সফর শুরু করে সেটাই দেখার।