IPL 2025 Opening Ceremony Live: বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে শনি-সন্ধেয় ইডেনে IPL-এর নির্বিঘ্নে বোধন হবে? – Bengali News | IPL 2025 Opening Ceremony Live Updates, KKR vs RCB Live score Match Scorecard Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru online at Eden Gardens, Kolkata in Bengali
কেকেআর বনাম আরসিবিImage Credit source: TV9 Bangla Graphics
কলকাতা: রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে… ছেলেবেলার এই ছড়াই যেন চলছে কেকেআর ও আরসিবির অনুরাগীদের মনে। আজ, শনিবার আইপিএলের বোধন। ইডেনে তার আগে রয়েছে মেগা উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে আলাদা মাত্রা দিতে সঞ্চালনার দায়িত্বে থাকবেন শাহরুখ খান। পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল। তরুণ প্রজন্মের হার্টথ্রব দিশা পাটানির নাচ মুগ্ধ হয়ে দেখবেন হাউসফুল গ্যালারি। সঙ্গে থাকছে করণ অউজলার পারফরম্যান্স। সব মিলিয়ে জমজমাট ওপেনিং সেরেমনি। তারপর মাঠে ব্যাট-বলের ঝলকানি দেখাবেন কলকাতা ও বেঙ্গালুরুর ক্রিকেটাররা।