হাওড়ার প্লাস্টিক কারখানা জ্বলছে, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকলের ১৫টি ইঞ্জিন
এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিধ্বংসী আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। আজ শুক্রবার সাঁকরাইলের ওই পার্কে আগুনের লেলিহান শিখা দেখা যায়। একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে এবং তা দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে। আগুন আয়ত্বে আনতে যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। এমনকী আগুন নেভাতে ১৫টি ইঞ্জিন কাজ করতে শুরু করেছে। যদিও হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। কী কারণে আগুন লেগেছে সেটা এখনও স্পষ্ট নয়।