CM Mamata Banerjee: 'আমি স্পেস সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা করেছি...', সুনীতাকে ভারত-রত্ন দেওয়ার দাবি মমতার - Bengali News | Central goverment should give bharat ratna to sunita Williams said by Mamata Banerjee - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: ‘আমি স্পেস সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা করেছি…’, সুনীতাকে ভারত-রত্ন দেওয়ার দাবি মমতার – Bengali News | Central goverment should give bharat ratna to sunita Williams said by Mamata Banerjee

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook

প্রদীপ্তকান্তি ঘোষ ও সৌরভ গুহর রিপোর্ট

কলকাতা: পৃথিবীতে ফিরেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। বুধবার বিধানসভায় তাঁকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সুনীতার প্রত্যাবর্তনের জন্য যে সব দেশ সাহায্য করেছিল তাঁদেরও ধন্যবাদ জানালেন তিনি। শুধু তাই নয়, ভারতে সুনীতা উইলিয়ামস এলে তাঁকে ভারত রত্ন দেওয়ারও দাবি জানালেন তিনি।

এ দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন, “আমি স্পেস সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা করেছি। সেই সময় আমি দেখেছি মহাকাশযান এই অবস্থায় ফিরে আসতে গেলে অগ্নিকাণ্ড হত। কল্পনা চাওলা ফিরে আসতে পারেননি।” তিনি এও বলেন, “আমরা অভিনন্দন জানাচ্ছি যে সব দেশ তাঁদের উদ্ধারে এগিয়ে এসেছেন।” এরপর মুখ্যমন্ত্রী বলেন, “আমরা মহা সম্মান জানাচ্ছি। সুনিতা যদি এদেশে আসে ভারত রত্ন দেওয়া উচিত। কারণ ওনারা অনেক দুর্যোগ পেরিয়ে এসেছেন।”

তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়। সুনীতাদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “সুনীতা উইলিয়ামস ও ক্রু৯ মহাকাশচারীরা আরও একবার দেখালেন যে অধ্যবসায়ের আসল অর্থ কী। অজানার সম্মুখীন হয়েও যে একাগ্রতা দেখিয়েছেন, তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *