Budh Gochar 2024: পয়লা ফেব্রুয়ারি থেকেই পাল্টে যাবে ২ রাশির জীবন! গ্রহরাজপুত্রের গোচরে বাড়বে চরম সমস্যা - Bengali News | From February 1st, budh will change movement, 2 zodiac signs should be careful. - 24 Ghanta Bangla News
Home

Budh Gochar 2024: পয়লা ফেব্রুয়ারি থেকেই পাল্টে যাবে ২ রাশির জীবন! গ্রহরাজপুত্রের গোচরে বাড়বে চরম সমস্যা – Bengali News | From February 1st, budh will change movement, 2 zodiac signs should be careful.

Spread the love

জানুয়ারি শেষ, শুরু হচ্ছে আরও একটি মাস। আজ থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, পয়লা ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি গ্রহ-নক্ষত্রের গতি পরিবর্তন করবে। তার মধ্যে গ্রহদের রাজপুত্র বুধ গ্রহের ট্রানজিট শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারিতে বুধ গমনে যাচ্ছে। বর্তমানে ধনু রাশিতে অবস্থান করছে বুধ গ্রহ। পয়লা ফেব্রুয়ারি ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে পাড়ি দিতে চলেছে। এদিন দুপুর ২টো ৮ মিনিটে বুধ গমন করতে চলেছে। সাধারণত, বুধ হল বুদ্ধি প্রতীক বলে মনে করা হয়। বুধের গোচরে কোন কোন রাশির উপর চরম প্রভাব পড়তে চলেছে. কোন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে জুটবে শুধুই সমস্যা আর টেনশন তা আজই জানুন…

বিশিষ্ট জ্যোতিষীদের মতে, বুধের রাশি স্থানান্তরের কারণে, বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা চরম সমস্যায় পড়তে চলেছেন। বিশেষ করে মকর রাশির জাতকরা এই ট্রানজিটে লাভবান হবেন। বুধ গোচরের প্রভাবে জীবনে আসবে সুখ ও সাফল্যের বন্যা। প্রতি পদক্ষেপেই সাফল্য জুটবে। সমাজে প্রভাব বৃদ্ধি পাবে, নির্দিষ্ট রুটিন মেনে কাজ সম্পন্ন পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা নিজ কৌশলে শত্রুদের পরাজয় করতে সফল হবেন। এই ট্রানজিট আরও রাশির জাতকদের জন্যও শুভ। মেষ রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় উন্নতি হতে পারে এই মাসে। বৃষ রাশির জাতকরা বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন।

এই খবরটিও পড়ুন

জ্যোতিষীদের কথায়, বুধের গমনের কারণে বেশ কিছু রাশির সমস্যা বৃদ্ধি পেতে পারে। এর সবচেয়ে বেশি প্রভাব ধনু রাশিতে দেখা যাবে। এই ট্রানজিটের কারণে এই রাশির ভাগ্য জুটবে শুধুই সমস্যা। আর্থিক জীবনে উত্থান-পতন থাকতে পারে। জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। কর্মজীবনে বিবাদ দেখা দিতে পারে। কাজ শেষ করতেও বাধা আসতে পারে। স্বাস্থ্যেরও অবনতি হওয়ার লক্ষণ রয়েছে এই সময়। এছাড়া কর্কট রাশির জন্য রয়েছে সতর্কবার্তা। সঙ্গী বা স্ত্রীর সঙ্গে বিরোধ বা বিবাদ হবে তুঙ্গে। সিংহ রাশির জন্যও ফেব্রুয়ারি মাস ভাল যাবে না। সিংহ রাশির জাতক-জাতিকারা আইন-আদালতের বিষেয়ও সমস্যার সম্মুখীন হতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *