Rahul Gandhi-Updates: অধীরকে পাশে নিয়ে মুর্শিদাবাদে ন্যায় যাত্রা রাহুলের, সঙ্গে দিতে আসছেন সেলিম-সুজন – Bengali News | Rahul Gandhi Updates Rahul Gandhi in Murshidabad for bharat jodo nyay yatra today, CPIM to join
রাহুলের ন্যায় যাত্রাImage Credit source: Tv9 Bangla
মুর্শিদাবাদ: বাংলায় ঢুকেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোচবিহার হয়ে এই ন্যায় যাত্রা বৃহস্পতিবার পৌঁছেছে কংগ্রেসের গড় মুর্শিদাবাদে। বুধবার বাংলা-বিহার সীমান্তের কাছে রাহুলের যাত্রা যখন পৌঁছয়, সেই সময় তাঁর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। যদিও, বিষয়টিকে হামলা বলতে নারাজ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
সর্বশেষ তথ্য একনজরে
- রাহুলের বাস যাত্রায় উপস্থিত রয়েছে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাহুলকে দেখতে কার্যত ভিড় কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে।
- কংগ্রেসের এই ন্যায় যাত্রা কর্মসূচি সিপিএম তাদের পাশে থাকবে এ কথা আগেই জানিয়েছিল। সেই মতো গতকাল মালদহর জনসভায় উপস্থিত ছিলেন বামনেতা শতরূপ ঘোষ। আর মুর্শিদাবাদের ন্যায় যাত্রায় উপস্থিত থাকবেন সুজন চক্রবর্তী ও মহম্মদ সেলিম।
- গতকালের ঘটনার পর আজ নবাবের জেলায় রাহুল। তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। রঘুনাথগঞ্জ, জঙ্গীপুর, ফরাক্কা দিয়েও আজ বাসযাত্রা করবেন কংগ্রেস নেতা।