Donald Trump: মোদীর আমেরিকা সফরের আগে রাস্তার গর্ত সারাইয়ের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প – Bengali News | US President Donald Trump says he ordered Washington DC to cleanup before Narendra Modi’s America visit
ওয়াশিংটন: রাস্তায় যেন কোনও গর্ত না থাকে। মুছে ফেলতে হবে দেওয়াল চিত্র। হোয়াইট হাউসের সামনে থেকে সরাতে হবে তাঁবু। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর এই নির্দেশই দেন ডোনাল্ড ট্রাম্প। কারণ, তিনি চাননি, বিশ্বের রাষ্ট্রনেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এসে সেইসব চিত্র দেখুন। ওয়াশিংটন ডিসিকে সুন্দর শহর হিসেবে তুলে ধরাই তাঁর লক্ষ্য। শুক্রবার নিজেই একথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেন ট্রাম্প। তারপর একাধিক রাষ্ট্রনেতা আমেরিকা সফর করেছেন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমেরিকা সফরে যান প্রধানমন্ত্রী মোদী। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়াও একাধিক রাষ্ট্রনেতা আমেরিকা সফরে যান। রাষ্ট্রনেতাদের আমেরিকা সফরের সময় হোয়াইট হাউসের সামনে রাস্তায় যাতে কোনও গর্ত না থাকে, সেই নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।