Purbasthali: পুজোর প্রসাদ বিতরণের সময়ে স্ত্রীর সঙ্গে বচসা, ক্লাব সদস্যের ওপর বঁটি নিয়ে হামলা স্বামীর - Bengali News | Purbasthali Argument with wife during distribution of Puja prasad, club member attacked - 24 Ghanta Bangla News
Home

Purbasthali: পুজোর প্রসাদ বিতরণের সময়ে স্ত্রীর সঙ্গে বচসা, ক্লাব সদস্যের ওপর বঁটি নিয়ে হামলা স্বামীর – Bengali News | Purbasthali Argument with wife during distribution of Puja prasad, club member attacked

পূর্বস্থলী: গঙ্গা পুজো চলাকালীন অতর্কিতে হাতুড়ি বঁটি নিয়ে আক্রমণ এক ব্যক্তির। বাঁচাতে গিয়ে মাথায় বটির কোপ এক ক্লাব সদস্যের। পুজোর প্রসাদ বিলি অনুষ্ঠানে রক্তারক্তি। চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত। অভিযুক্তকে আটক করেছে নাদনঘাট থানার পুলিশ। ঘটনাটি পূর্বস্থলী ১ ব্লকের নশরতপুর পঞ্চায়েতের ধোবা এলাকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৮ টা নাগাদ গ্রামে গঙ্গা পূজা উপলক্ষে প্রসাদ বিতরণ চলছিল। অভিযোগ, সে সময়ে সুশান্ত হালদার নামে অভিযুক্ত যুবক অতর্কিত হাতুড়ি ও বটি হাতে কমিটির এক ব্যক্তির উপর আক্রমণ চালায়। তাঁকে বাঁচাতে গিয়ে ক্লাবের অন্য সদস্য বিপ্লব হালদারের মাথায় কোপ লাগে। আহত  অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসীর দাবি, সুশান্ত তাঁর পরিবার নিয়ে প্রসাদ খেতে এসেছিলেন। সেখানে ক্লাবের কেউ তাঁর স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। ক্লাব সদস্য অমল হালদারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুশান্ত। স্থানীয়দের মধ্যস্থতায় তা মিটেও যায়। তারপরই ওই স্থান থেকে চলে যান এবং পরে এসে অতর্কিতে অমলের ওপরে হামলা চালান। সেই সময় অমলকে বাঁচাতে গিয়ে মাথায় কোপ লাগে বিপ্লব হালদারের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *