Siliguri: বাইপাসের ধারে বিধ্বংসী আগুন! পুড়ে খাক গোটা কারখানা – Bengali News | Intensive Fire Burst Out in Siliguri Eastern Bypass
বাইপাসের ধারে আগুন Image Credit source: ফাইল চিত্র
শিলিগুড়ি: শিলিগুড়িতে ভয়াবহ আগুন। লেলিহান শিখায় জ্বলল একের পর এক বাড়ি। ইতিমধ্যে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকাকে আপাতত বিদ্যুৎহীন করা হয়েছে বলে খবর।
বৃহস্পতিবার, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ধারে ঘটে এই অগ্নিসংযোগের ঘটনা। সেখানকার একটি প্লাস্টিক কারখানায় লাগে আগুন। কিছুক্ষণেই পুড়েখাক হয় গোটা কারখানা। তারপরেই ধীরে ধীরে বিধ্বংসী আগুন গিলতে শুরু করে পার্শ্ববর্তী কিছু বাড়িও।
ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। তাও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। তবে, কীভাবেই আগুন লাগল, সেই নিয়েও কোনও সঠিক উত্তর দিতে পারেনি দমকল। তবে প্রাথমিক ভাবে অনুমান, প্লাস্টিক দাহ্য পদার্থ হওয়ায়, কোনও ভাবে শট সার্কিটের জেরেই ঘটে এই দুর্ঘটনা।
(সবিস্তারে আসছে…)
