Rishabh Pant: দায়িত্ব নিয়েই প্রবল চাপে ঋষভ পন্থ! আইপিএলে পাবেন না সেরা অস্ত্র? – Bengali News | LSG fast bowler Mayank Yadav set to miss first half of IPL 2025 with back injury
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু ২২ মার্চ। এ বারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনালও কলকাতার ইডেন গার্ডেন্সে। ঋষভ পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস অভিযান শুরু করছে ২৪ মার্চ। পন্থের প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই প্রথম ম্যাচ। যদিও আইপিএল অভিযান শুরুর আগেই চিন্তায় লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ এবং টিম ম্যানেজমেন্ট।
আইপিএলের প্রথম অর্ধে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ লখনউ সুপার জায়ান্টসের এক্সপ্রেস গতির বোলার মায়াঙ্ক যাদবকে। গত আইপিএলেই অভিষেক হয় মায়াঙ্কের। নিয়মিত ১৫০ কিমি/ঘণ্টায় বোলিং করতে পারেন। আইপিএলে অভিষেক ম্যাচে সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন। তবে প্রচণ্ড চোট প্রবণ। গত মরসুমে হাতে গোনা ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন মায়াঙ্ক যাদব।
এই খবরটিও পড়ুন
বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স যা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি হিসেবে পরিচিত ছিল, সেখানেই রিহ্যাব চলছে মায়াঙ্কের। গত অক্টোবরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মায়াঙ্কের। এরপরই ফের চোট। মায়াঙ্ক কবে ফিট হয়ে উঠতে পারবেন, এর কোনও নিশ্চয়তা নেই। আপাতত বলা যায়, তাঁকে হয়তো আইপিএলের প্রথম অর্ধেই পাওয়া যাবে না। ১১ কোটি টাকায় মায়াঙ্ককে রিটেন করেছিল লখনউ সুপার জায়ান্টস।