IND vs NZ, CT 2025: মরুশহরে ধুন্ধুমার, টস জিতল কিউয়িরা; মহারাজের কথা রাখলেন রোহিত – Bengali News | New Zealand captain Mitchell Santner won toss and elected to bat first against Rohit Sharma’s India in ICC Champions Trophy 2025 Final
ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ডImage Credit source: BCCI
দুবাই: দেখতে দেখতে টানা ১৫টা একদিনের ম্যাচে টস হারল ভারত। টস হারার ফলে প্রথমে ব্যাটিং বাছার সিদ্ধান্ত পাননি রোহিত শর্মা। কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে টসের পর জানান, তাঁরা প্রথমে ব্যাটিং করবে। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান তাড়া করে একাধিক ম্যাচ জিতেছে ভারত। তাই টিম ইন্ডিয়ার কাছে রান তাড়া করা যে অত্যন্ত চাপের, তা বলার জায়গা নেই। যেমন বললেন না রোহিত শর্মা।
গ্রুপ পর্বের যে ম্যাচে মুখোমুখি হয়েছিল ২টো দল, সেখানে প্রথমে রোহিতদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন কিউয়ি অধিনায়ক। সেই ম্যাচ হেরেছিল নিউজিল্যান্ড। এ বার কিউয়িরা যে কারণে চাইবে ২৫ বছর আগে ভারতকে হারানোর সুখস্মৃতি রোমন্থন করতে। পাল্টা দিতে কি পারবে রোহিত ব্রিগেড? আর কয়েক ঘণ্টার মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে।
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও বরুণ চক্রবর্তী।
ম্যাট হেনরির বদলে কিউয়িদের একাদশে এসেছেন নাথান স্মিথ।
নিউজিল্যান্ডের একাদশ – রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, সন, উইল ও’রুরকি।