Sonali Guha: 'আমি বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপতে গিয়েছিলাম...দিদি সেইদিন বলেছিলেন, সোনালি বুদ্ধ ভট্টাচার্যকে ছাড়বি না', - Bengali News | BJP Leader Sonali Guha said that mamata banerjee directs her to harassed Buddhadeb Bhattacharjee - 24 Ghanta Bangla News
Home

Sonali Guha: ‘আমি বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপতে গিয়েছিলাম…দিদি সেইদিন বলেছিলেন, সোনালি বুদ্ধ ভট্টাচার্যকে ছাড়বি না’, – Bengali News | BJP Leader Sonali Guha said that mamata banerjee directs her to harassed Buddhadeb Bhattacharjee

Spread the love

কলকাতা: আজকাল আর বঙ্গের সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায় না তাঁকে। কিন্তু এক সময় বাংলার রাজনীতিতে খুবই চর্চিত ছিলেন। তিনি সোনালী গুহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালীন ‘ছায়া সঙ্গী’ ছিলেন। তবে সে কয়েক বছর আগের কথা। এখন তিনি বিজেপি-তে। কথা হচ্ছে প্রাক্তন ডেপুটি স্পিকার তথা বর্তমান বিজেপি নেত্রী সোনালী গুহকে নিয়ে। এ দিন, টিভি ৯ বাংলায় এক সাক্ষাৎকারে তাঁর মুখে ফের শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। সঙ্গে নিজেই তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের কথা।

সোনালীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এক সময় নাকি তিনি বুদ্ধবাবুর গলা টিপে ধরেছিলেন। তিনি বলেন, “আমি বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপতে গেছিলাম। কারণ নানুরে মমতাদিদিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই সময় পঙ্কজ মাঝি ছিলেন বিরোধী দলনেতা। উনি তাঁর ফোনে আমায় ধরলেন। আমি বললাম, কী হয়েছে দিদি? তখন উনি বললেন, সোনালী বুদ্ধ ভট্টাচার্যকে ছাড়বি না।”

সোনালীর দাবি সেই সময় নানুরে বোমাবাজি হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন ঘটনাস্থলে ঢুকতে পারছিলেন না। এরপর সোনালী বলেন, “আমি এই খবর পাওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্যকে বললাম, এই বুদ্ধ আপনার কমরেডরা বোমাবাজি করছেন। আমাদের নেত্রী ঢুকতে পারছেন না। আমি দিদিকে বললাম তুমি পঙ্জজাকে বললেন না কেন? দিদি বলল পঙ্কজ এর সঙ্গে বুদ্ধবাবুর আঁতাত আছে। বুদ্ধবাবু তখন লায়েককে বললেন ওরা কেন ঢুকতে পারছেন না।” সোনালী সেই সময় মমতাকে প্রশ্ন করেছিলেন, “দিদি তুমি পঙ্কজদাকে ফোন করলে না কেন?” মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তখন সোনালীকে বলেছিলেন বুদ্ধবাবুর সঙ্গে আঁতাত আছে পঙ্কজের। এমনটাই দাবি বিজেপি নেত্রী সোনালীর।

এরপর সোনালী বলেন, “তারপর বুদ্ধবাবু ওঁর সেক্রেটারি ভাস্কর লায়েকের সঙ্গে কথা বলেন। সেই সময় বুদ্ধদেব লায়েককে প্রশ্ন করেন, সোনালীরা কী বলছেন ওদের নেত্রী নানুরে ঢুকতে পারছেন না? এই প্রশ্নে পর আমায় সম্মান দিতেন। বুদ্ধবাবু বললেন, দাঁড়ান সোনালী। আপনার নেত্রীকে বলুন ১০ মিনিটের মধ্যে বোমাবাজি বন্ধ হবে।”

সোনালীর দাবি, এরপরের দিনই এটাই খবরের কাগজের লিড হল, বুদ্ধবাবু বিরোধী দলের একজন এমএলকে ডেকে বললেন, দাঁড়ান সোনালী আপনার নেত্রীকে বলুন ১০ মিনিটের মধ্যে বোমাবাজি বন্ধ হবে। তাতেও দেখছি মমতাদির গাত্র জ্বালা।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *