‘পুরুষ দরকার নেই, নারী হলেই…’, কঙ্গনার গর্জন, হঠাৎ কী হল? – Bengali News | Kangana ranaut share womens day wish for all women
বলিউডের তিনি ঠোঁটকাটা নায়িকা। তিনি ‘মণিকর্ণিকা’। তাবড় তাবড় পরিচালক, নায়কদের সুযোগ পেলেই একহাত নেন তিনি। সিনেমার পর্দা ছাড়িয়ে কঙ্গনা রানাওয়াতের বীরত্ব এখন তো রাজনীতির আঙিনাতেও উজ্জ্বল। তা এমন সাহসী, ডাকাবুকো মেয়ের যে জীবন লড়াইয়ে পুরুষের প্রয়োজন খুব কম, তা কিন্তু অনেক আগেই বুঝিয়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। আর এবার নারী দিবসে সোশাল মিডিয়ায়, কঙ্গনার গর্জনে যেন ফের প্রমাণিত হল কঙ্গনার আত্মবিশ্বাসী স্বভাব।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। নারী দিবসে উপলক্ষে কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট দেন। যেখানে তিনি জানান, সঠিক অর্থে নারী হয়ে ওঠার জন্য পুরুষের প্রয়োজন নেই, পুরুষালি হয়ে ওঠার প্রয়োজন নেই। বরং নারী নিজের মধ্যের গুণগুলোকে সামনে আনলেই, সফল হবে।
এই পোস্টে কঙ্গনা আরও লিখলেন, আরও বেশি দয়ালু হোন। সবাইকে ভালোবাসুন। মায়ার থাকুক মনে। কিন্তু আত্মবিশ্বাস হারাবেন না। নিজের লড়াই নিজে লড়ুন ও জিতে নিন। কারণ, আপনি মা।
আপনার হাতেই আগামী ভবিষ্যত। দেবী হয়ে উঠুন। কিন্তু নম্রতা থাকুক। সফল হওয়ার জন্য পুরুষের পদচিহ্ন অনুসরণ করতে হবে না।
