Donald Trump: পাকিস্তানের ঘাড়ে ট্রাম্পের 'খাঁড়া'! ক্ষমতায় আসতেই জারি 'নো এন্ট্রি'? তুঙ্গে জল্পনা - Bengali News | Donald Trump May Impose Ban on Pakistan And Afghanistan Travelers - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: পাকিস্তানের ঘাড়ে ট্রাম্পের ‘খাঁড়া’! ক্ষমতায় আসতেই জারি ‘নো এন্ট্রি’? তুঙ্গে জল্পনা – Bengali News | Donald Trump May Impose Ban on Pakistan And Afghanistan Travelers

Spread the love

ওয়াশিংটন: কখনও ট্যারিফ-যুদ্ধ, কখনও আবার অবৈধ অভিবাসীদের দেশ থেকে ‘তাড়ানো’। ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে আমেরিকার অন্দরে বদলের হাওয়া লাগিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দায়িত্বভার পেতেই একাধিক বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এবার ট্রাম্পের খাঁড়া পাকিস্তানের ঘাড়ে। সূত্রের খবর, খুব শীঘ্রই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানিদের জন্য ‘নো এন্ট্রি’ ঘোষণা করবেন ট্রাম্প। এমনকি, শুধুই পাকিস্তান নয়। ট্রাম্পের এই তালিকায় থাকতে পারে আফগানিস্তানও। কিন্তু এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না ঘোষণা করলেও, আমেরিকার অলিগলিতে বেড়েছে জল্পনা।

কোথা থেকে জল্পনার সূত্রপাত?

জানা গিয়েছে, ২০ জানুয়ারি মার্কিন মসনদের দায়িত্বভার পেতেই প্রশাসনিক স্তরে একটি নির্দেশিকা জারি করেন ট্রাম্প। সেই নির্দেশিকা মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্যাবিনেটের সদস্যদের একটি তালিকা তৈরি করতে বলেন তিনি। ১২ মার্চ পর্যন্ত সেই তালিকা তৈরির ডেডলাইনও দিয়ে দেন ট্রাম্প।

কিন্তু কী এমন থাকবে সেই তালিকায়, যে মসনদে বসতেই এমন তড়িঘড়ি নির্দেশিকা জারি করেছিলেন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আসার জন্য কোন কোন দেশের পর্যটকদের আংশিক ও পূর্ণ বৈধতা দেওয়া হবে সেই নিয়ে তৈরি হবে এই তালিকা। ট্রাম্পের সেই তালিকা তৈরির নির্দেশিকার পর থেকেই তলে তলে বাড়ছিল জল্পনা। সূত্রের খবর, সেই তালিকায় নাম নেই পাকিস্তান ও আফগানিস্তানের।

তবে এই নাম বাতিলের খেলায় কিন্তু আগেও মেতেছেন রিপাবলিকান নেতা। এর আগে ২০১৮ সালে, নিজের শাসন পর্বে বিশ্বের মোট সাতটি মুসলিম দেশের পর্যটকদের উপর আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা চাপান তিনি। কিন্তু ২০২১ সালে জো বাইডেন ক্ষমতায় আসতেই ট্রাম্পের তৈরি করে যাওয়া সেই সকল নিয়মবিধিকে একেবারে ছুড়ে ফেলে দেন। কিন্তু ট্রাম্পের ক্ষমতা পুনরুদ্ধারের পর ফের একবার বেড়েছে সেই ‘নিষেধাজ্ঞা’র জল্পনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *