Burdwan: চিড়িয়াখানায় কুমিরের মৃত্যু, একসঙ্গে চর্মরোগে আক্রান্ত তিন চিতা বাঘ… হলটা কী? – Bengali News | Burdwan Crocodile dies at zoo, three leopards infected with skin disease at the same time…
চিড়িয়াখানায় কুমিরের মৃত্যুImage Credit source: TV9 Bangla
বর্ধমান: বর্ধমানের রমনাবাগানের জুওলজিকাল পার্কে পূর্ণ বয়স্ক পুরুষ কুমিরের মৃত্যু এবং একই সঙ্গে তিনটি চিতা বাঘ চর্মরোগে আক্রান্ত হল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জুওলজিকাল পার্কের বন্যপ্রাণ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠছে।
যদিও বর্ধমান বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা জানান, নিজেদের মধ্যেই লড়াইয়ের ফলে গুরুতরভাবে জখম পূর্ণ বয়স্ক পুরুষ কুমিরটির চিকিৎসা চলাকালীন অবস্থাতেই মৃত্যু হয়েছে। অন্যদিকে,চর্মরোগে আক্রান্ত তিনটি চিতা বাঘের মধ্যে ইতিমধ্যেই দুটি বাঘ সুস্থ হয়ে গেলেও কালী নামে একটি চিতা বাঘের বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগছে। মৃত কুমিরটির ময়নাতদন্ত করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে দেহাংশের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তাছাড়াও সংক্রমণ রোধে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জুওলজিকাল পার্কের চিকিৎসক তপন কুমার ঘোষ জানিয়েছেন, এনক্লোজারে মোট ৫টি মিষ্টি জলের মেছো কুমির ছিল। প্রকৃতিগতভাবে বন্যপশুরা বিভিন্ন কারণে নিজেদের মধ্যে মারামারি করে থাকে। এইরকম মারামারিতেই পূর্ণবয়স্ক পুরুষ কুমিরটি গুরুতরভাবে জখম হয়। শরীরে গভীর ক্ষতের কারণেই চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে কলকাতার আঞ্চলিক পরীক্ষাগারের সহযোগিতা নেওয়া হচ্ছে।