Jadavpur VC: 'রক্তচাপ ওঠানামা করছে', যাদবপুরের উপাচার্যকে নিয়ে হাসপাতালে ছুটলেন স্ত্রী - Bengali News | Vice chancellor of jadavpur university is taken to hospital - 24 Ghanta Bangla News
Home

Jadavpur VC: ‘রক্তচাপ ওঠানামা করছে’, যাদবপুরের উপাচার্যকে নিয়ে হাসপাতালে ছুটলেন স্ত্রী – Bengali News | Vice chancellor of jadavpur university is taken to hospital

Spread the love

যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে নিয়ে হাসপাতালের পথে তাঁর স্ত্রী কেয়া গুপ্ত

কলকাতা: চিকিৎসকরা ১০ দিন সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা বলেছেন। কিন্তু, যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্যের স্ত্রী কেয়া গুপ্ত জানিয়েছেন, তাঁর স্বামীর রক্তচাপ ওঠানামা করছে। বুধবার সকালে স্বামীকে নিয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে রওনা দিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে তিনি জানালেন।

গত শনিবার ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগ ওঠে। ওই গন্ডগোলের সময় যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্যকে শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। যার জেরে অসুস্থ হয়ে পড়েন ভাস্কর গুপ্ত। চিকিৎসকরা তাঁকে কমপক্ষে টানা ১০ দিন বেড রেস্টে থাকতে বলেছেন।

মঙ্গলবার অবশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ও আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য। এদিকে, আন্দোলনরত পড়ুয়ারা দাবি জানিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলতে হবে ভারপ্রাপ্ত উপাচার্যকে। এর জন্য বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। ওই সময়ের মধ্যে উপাচার্য তাঁদের সঙ্গে কথা না বললে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা।

গতকাল ভাস্কর গুপ্তে স্ত্রী জানিয়েছিলেন, ২০১৫ সালে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্বামী। ৭ দিন আইসিইউতে ভর্তি ছিলেন। আর এদিন সকালে স্বামীকে নিয়ে হাসপাতালে ছুটলেন তিনি। যাওয়ার আগে বললেন, ভাস্কর গুপ্তর রক্তচাপ ওঠানামা করছে। চিকিৎসকের পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করবেন। এই পরিস্থিতিতে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে ভারপ্রাপ্ত উপাচার্যের বৈঠক হওয়া সম্ভব নয় বলেই অনেকে মনে করছেন। সেক্ষেত্রে আন্দোলনরত পড়ুয়ারা বিকেল ৪টের পর কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *