North Dinajpur: 'কাটমানি দিয়েও মিলছে না সরকারি আবাসনে বিদ্যুৎ সংযোগ', বিস্ফোরক অভিযোগ চিকিৎসকের - Bengali News | Electric office take cut money for giving electric in government quarter, alleges a doctor in Raiganj - 24 Ghanta Bangla News
Home

North Dinajpur: ‘কাটমানি দিয়েও মিলছে না সরকারি আবাসনে বিদ্যুৎ সংযোগ’, বিস্ফোরক অভিযোগ চিকিৎসকের – Bengali News | Electric office take cut money for giving electric in government quarter, alleges a doctor in Raiganj

Spread the love

রায়গঞ্জ: সরকারি আবাসনে বিদ্যুৎ সংযোগের জন্য তিনি নাকি কাটমানি দিয়েছেন। তারপরও সরকারি আবাসনে বিদ্যুৎ সংযোগ হয়নি। সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকের মারাত্মক অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে। অভিযোগকারী রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক রজত দেবনাথ।

চিকিৎসক রজত দেবনাথ জানান, জেলা প্রশাসনের নির্দেশে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের বিপরীতে পূর্ত দফতরের আবাসনে পরিবার নিয়ে থাকতে আসেন তিনি। তবে ওই কোয়ার্টারে বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি গত ২৪ ফেব্রুয়ারি রায়গঞ্জের নেতাজিপল্লিতে অবস্থিত বিদ্যুৎ দফতরের অফিসে আবেদন করেন।

বিদ্যুৎ দফতরের দেওয়া কোটেশন অনুযায়ী তিনি ১৫ হাজার টাকা জমাও দেন। কিন্তু দ্রুত বিদ্যুৎ সংযোগ করিয়ে দেওয়ার নামে ওই অফিসের একজন আধিকারিক তাঁর কাছ থেকে ৩ হাজার টাকা কাটমানি নেন বলে অভিযোগ করেন ওই চিকিৎসক। তবে এতদিন পরও তাঁর কোয়ার্টারে মিটার সহ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি এবং তাঁকে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে বলে তিনি দাবি করেন। পরিবার নিয়ে হোটেলে রাত কাটাতে বাধ্য হচ্ছেন বলে তাঁর দাবি। এই অবস্থায় তাঁর মতো একজন মেডিক্যাল কলেজের চিকিৎসক এমনকি গেজেটেড মেডিক্যাল অফিসারকেও যখন হয়রানির শিকার হতে হচ্ছে, তাহলে সাধারণ মানুষের কী হাল, সেই প্রশ্ন তুলে সরব হন তিনি।

এই খবরটিও পড়ুন

ঘটনায় বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। রায়গঞ্জ ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ। অন্যদিকে রায়গঞ্জের রিজিউনাল ম্যানেজার রায়গঞ্জের বাইরে থাকায় আগামীকাল সকালে অফিসে যেতে বলেন প্রতিক্রিয়া নিতে।

অন্যদিকে এনিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার অভিযোগটিকে “সরকারের কঙ্কালসার অবস্থার এমআরআই রিপোর্ট” বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, “কাটমানি নেওয়ার ঘটনা জনগণের কাছে স্পষ্ট। এটি সরকারের ব্যর্থতারই প্রতিচ্ছবি।”

তবে, শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ এনে বলে, “কোনও ভুলত্রুটির কারণে সমস্যা হয়েছে, যা দ্রুত সমাধান করা হবে। বিজেপি নিজেরাই ক্ষমতায় আসার স্বপ্ন দেখে কাটমানির গল্প শুনিয়ে রাজনীতি করছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *