বিজয়ের সঙ্গে বিয়ে ভাঙলেন তামান্না! আচমকা হলটা কী? - Bengali News | Vijay varma and tamannaah bhatia part ways and called off their wedding - 24 Ghanta Bangla News
Home

বিজয়ের সঙ্গে বিয়ে ভাঙলেন তামান্না! আচমকা হলটা কী? – Bengali News | Vijay varma and tamannaah bhatia part ways and called off their wedding

Spread the love

দেখুন কাণ্ড! শেষমেশ এমন সিদ্ধান্ত। তাও আবার রাতারাতি! হ্যাঁ, এমনই এক কাণ্ড করে বসলেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা, যে শুনে রীতিমতো চমকে গিয়েছে গোটা বলিউড! অনুরাগীরা তো ভাবতেই পারছেন না, যে বিজয় ও তামান্না এমনটা করতে পারেন।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েক বছর ধরেই তামান্না ও বিজয়ের প্রেম নিয়ে গুঞ্জনপাড়ায় নানা কাব্য রটত। এমনকী, মুম্বইয়ের এদিক-ওদিক এই প্রেম জুটিকে দেখাও যেত। শোনাও গিয়েছিল, নতুন সংসার পাতার জন্য মুম্বইয়ে নাকি নতুন ঘরও খুঁজছিলেন বিজয়-তামান্না। তবে হঠাৎই এই প্রেমের কাহিনিতে টুইস্ট। শোনা যাচ্ছে, বিজয়ের সঙ্গে নাকি বিয়ে ভাঙলেন তামান্না! তবে এই বিচ্ছেদের যাতে তিক্ততা না থাকে, সেই কারণেই নিজেদের বন্ধুত্বটা রাখবেন নাকি এই জুটি।

তামান্না ও বিজয়ের ঘনিষ্ঠসূত্রে খবর, বেশ কয়েকমাস ধরেই নাকি বিজয় ও তামান্নার সম্পর্ক নানারকম চ্য়ালেঞ্জের মুখে পড়েছিল। দুজনে নানা চেষ্টা করেও, সেই সমস্যা এড়াতে পারছিল না। পরে তামান্নাই নাকি প্রথমে বিচ্ছেদের কথা বলেন। তবে এই নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন শোন গেলেও, তামান্না বা বিজয় এখন পর্যন্ত মুখ খোলেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *