Rahul Gandhi on Nitish: 'একটু চাপ পড়ল আর ইউ-টার্ন নিলেন!' শিবির বদল নিয়ে নীতীশকে কটাক্ষ রাহুলের - Bengali News | Rahul Gandhi says, Nitish Kumar makes U turn as could not handle little pressure - 24 Ghanta Bangla News
Home

Rahul Gandhi on Nitish: ‘একটু চাপ পড়ল আর ইউ-টার্ন নিলেন!’ শিবির বদল নিয়ে নীতীশকে কটাক্ষ রাহুলের – Bengali News | Rahul Gandhi says, Nitish Kumar makes U turn as could not handle little pressure

Spread the love

নীতীশকে কটাক্ষ রাহুলেরImage Credit source: GFX- TV9 Bangla

নয়া দিল্লি: রাহুল গান্ধীর জন্যই নাকি বিরোধী জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন নীতীশ কুমার। নতুন করে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সদ্য। তাঁর সেই শিবির বদলের পর এবার মঞ্চ থেকে নীতীশকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিরোধী জোটে নীতীশকে যে কোনও প্রয়োজনই নেই, সে কথা বুঝিয়ে দিলেন রাহুল। মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রা-র সভা চলাকালীন নীতীশকে কটাক্ষ করে রাহুল বলেন, “একটু চাপ পড়ল আর ইউ টার্ন নিলেন। আমাদের নীতীশ কুমারকে কোনও প্রয়োজনই নেই।” বিহারের পূর্ণিয়ায় সভা থেকে এমন মন্তব্য করেছেন রাহুল।

গত রবিবারই এনডিএ শিবিরের হাত ধরে নবম বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার। দেড় বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার শিবির বদল ও মুখ্যমন্ত্রী হওয়া তাঁর। শপথের আগে রাজভবনে গিয়েছিলেন নীতীশ কুমার। সে দিনের কথা উল্লেখ করে এদিন মজা করে রাহুল বলেন, নীতীশ কুমার তো রাজভবন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সেখানে ফিরে গিয়েছিলেন আবার। রাজ্যপালও তাঁকে দেখে চমকে গিয়েছিলেন। এত তাড়াতাড়ি কেন ফিরে এলেন নীতীশ! আসলে নিজের শালটা ফেলে গিয়েছিলেন রাজভবনে।

উল্লেখ্য, সম্প্রতি ইন্ডিয়া জোটের একটি ভার্চুয়াল বৈঠক হচ্ছিল। সেখানে জোটের কোঅর্ডিনেটর পদ নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী বলেছিলেন, তিনি এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে চান। তারপরই নাকি বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান নীতীশ। পরে তাঁকেই কোঅর্ডিনেটর করা হয়েছিল। তবে, ওই রাতেই নাকি তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বিরোধী জোটের সঙ্গে আর নয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *