Bomb Panic: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছে পড়ে দু’টি পেটি, আতঙ্ক ছড়াতেই দৌড়ে এল বম্ব স্কোয়াড, বাক্স খুলতেই… – Bengali News | Bomb Panic in Harish chatterjee street kolkata near at Abhishek Banerjee’s house
কলকাতা: দুপুর থেকেই একটা চাপা উত্তেজনা ছিল। হরিশ চ্যাটার্জী রোডে এটা কী। দু’টো বড় বড় পেটি রাখা। আর তা নিয়েই যত প্রশ্ন। লোকজন যাতায়াত করছিল ঠিকই। তবে সাহস হচ্ছিল না বিষয়টি কী দেখার জন্য। কিন্তু বেলা গড়িয়ে বিকেল হতেই এবার আতঙ্ক ছড়াল। তাও আবার বোমের।
ঠিক কী ঘটেছে?
জানা যাচ্ছে, হরিশ চ্যাটার্জী রোডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একশো মিটার দূরে দুটো কাগজের পেটি পড়েছিল। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। বোমাতঙ্কের আতঙ্ক ছড়ানোর জন্য খবর যায় বম্ব স্কোয়াডেও। এরপর বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পেটি খোলে।
তারপরই চক্ষু-চড়কগাছ হওয়ার জোগাড়। পেটি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ওষুধের সিসি উদ্ধার হয়েছে। এ দিকে, বম্ব স্কোয়াড পৌঁছতেই এলাকায় ভিড় হয় প্রচুর মানুষের। স্থানীয় এক বাসিন্দা বলেন, “দুপুর তিনটে থেকে দেখি পড়ে আছে। বাড়ি ফেরার পথে দেখছি ধীরে ধীরে লোক বাড়ছে। একটা আলোচনা চলছিল। এখন দেখি পুলিশ এসেছে। বম্ব স্কোয়াড এসেছে।”
