SIP: এক প্লেট বিরিয়ানির দামই বিনিয়োগ করুন মাসে মাসে, লাখপতি হওয়া কেউ আটকাতে পারবে না – Bengali News | Skip Biriyani, Invest Just 250 rs Per Month in SBI Jan Nibesh SIP, You Will Get 29 Lakhs Return
নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ জরুরি। যত অল্প বয়স থেকে বিনিয়োগ শুরু করা যায়, ততই ভবিষ্যৎ আরও সুরক্ষিত করা যায়। বিনিয়োগ তো জরুরি, কিন্তু কোথায় বিনিয়োগ করতে হবে, এই প্রশ্নের উত্তর নেই অনেকের কাছেই। বিনিয়োগের এমনই এক ঠিকানা নিয়ে এই প্রতিবেদন, যেখানে অল্প টাকা জমা রেখেই বিপুল লাভ সম্ভব। কী সেই বিনিয়োগ প্ল্য়ান, জেনে নেওয়া যাক-
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে আনা হয়েছে ‘জন নিবেশ এসআইপি‘, যেখানে বিনিয়োগ শুরু মাত্র ২৫০ টাকা থেকে। প্রথমবার যারা বিনিয়োগ করবেন ভাবছেন বা যাদের খুব সামান্যই অর্থ জমা রাখা সম্ভব, তাদের জন্য আদর্শ প্ল্যান এই এসআইপি।
এসআইপি বা বিনিয়োগের অন্যতম শর্তই হল ধৈর্য্য রাখা। বেশি অর্থই রাখতে হবে, এমন কোনও শর্ত নেই, কিন্তু একটানা বিনিয়োগ করে গেলে ভবিষ্যতে লাভ হবেই।
জন নিবেশ এসআইপি-
এসবিআই-র এই বিনিয়োগ প্ল্য়ানে ইকুয়িটি ও ডেব্ট ফান্ড- উভয়েই বিনিয়োগ করা যায়। বিগত কয়েক বছরে এই এসআইপির রিটার্নও বেশ ভাল। এক বছরেই রিটার্ন ছিল ৮.৩ শতাংশ। তিন বছর বিনিয়োগে রিটার্ন মিলেছে ১২.২ শতাংশ।
যদি কেউ প্রতি মাসে ২৫০ টাকা করে জন নিবেশে বিনিয়োগ করে, তবে ৪০ বছর পর ১২ শতাংশ বার্ষিক রিটার্নের হারে জমা অর্থের পরিমাণ হবে ২৯ লাখ ৭০ হাজার ৬০৫ টাকা। অর্থাৎ ১ লক্ষ ২০ হাজার টাকা বিনিয়োগ করেই জমা অর্থের পরিমাণ সাড়ে ২৮ লক্ষের বেশি হবে। যদি কোনও বিনিয়োগকারী বিনিয়োগের পরিমাণ আরও বাড়ায়, তবে জমা অর্থের পরিমাণও সেই হারেই বাড়বে।
বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।
