Panihati: প্রায় ১০ বছর আগের পিটিয়ে খুনে দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর, মঙ্গলবার সাজা ঘোষণা - Bengali News | Panihati The councilor of Panihati, who was found guilty of lynching about 10 years ago, was sentenced on Tuesday - 24 Ghanta Bangla News
Home

Panihati: প্রায় ১০ বছর আগের পিটিয়ে খুনে দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর, মঙ্গলবার সাজা ঘোষণা – Bengali News | Panihati The councilor of Panihati, who was found guilty of lynching about 10 years ago, was sentenced on Tuesday

Spread the love

দোষী সাব্যস্ত তৃণমূল কাউন্সিলরImage Credit source: TV9 Bangla

উত্তর ২৪ পরগনা:  ২০১৪ সালের ঘটনা। প্রায় ১০ বছর আগের পিটিয়ে খুনের একটি মামলায় দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর তারক গুহ। চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল পানিহাটি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ। গ্রেফতার করা হয়েছে তাঁর ভাই নেপাল গুহ-মোট ৫ জনকে। শুক্রবার আদালতে তাঁদের হাজিরা ছিল। তাঁদের দোষী সাব্যস্ত করেন বিচারক। আগামী ২৫ শে ফেব্রুয়ারি তাঁদের সাজা ঘোষণা করবে ব্যারাকপুর আদালতে।

জানা গিয়েছে, ২০১৪ সালে ২৯ সেপ্টেম্বর দুর্গা পুজোর সময় মন্দির থেকে খোয়া যায় ১০ হাজার টাকা। অভিযোগ ওঠে, সেই টাকা চুরি করেছে শম্ভু চক্রবর্তী নামে এক মাছ ব্যবসায়ী। তাঁকে মণ্ডপের মধ্যেই গণপ্রহার করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত  অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে খড়দহ থানায় অভিযোগ দয়া করা হয়েছিল। বারাকপুর আদালতে জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ,হরিপদ সরকার, তারক গুহ, নেপাল গুহকে দোষী সাব্যস্ত করে বারাকপুর আদালত। তাঁদের বিরুদ্ধে ৩০২, ১৪৩, ১৪৯, ১১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামী ২৫ তারিখ মঙ্গলবার সাজাদান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *