‘কালীঘাটের কাকু”র আরও কীর্তি ফাঁস, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চার্জশিট জমা দিল CBI – Bengali News | CBI Submitted Supplementary Chargesheet in Primary Recruitment Scam, Mentions Sujay Krishna Bhadra’s Name
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে প্রথমেই নাম রয়েছে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের। এছাড়া অরুণ হাজরা ও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ রয়েছে সিবিআইয়ের চার্জশিটে।
জানা গিয়েছে, চার্জশিটে নতুন করে ২০১ ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই। এছাড়া জালিয়াতি, প্রতারণা, দুর্নীতিদমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের ধারাতেও চার্জশিট আনা হয়েছে। ইতিমধ্যেই আদালতে জমা দেওয়া হয়েছে চার্জশিট। আগামী ২৮ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে।
মোট ১১ জন সাক্ষীর গোপন জমানবন্দী নেওয়ার আবেদন করেছে সিবিআই-এর।
বিস্তারিত আসছে…