Birbhum: বীরভূমের বুকে ট্য়াংরার ছায়া! বাড়িতে নেই স্বামী, উদ্ধার স্ত্রী-সহ দুই শিশুর রক্তাক্ত দেহ – Bengali News | A Woman and two children death body has been found in Birbhum
বীরভূম: বঙ্গের বুকে নতুন করে উত্তেজনা চড়িয়েছে ট্যাংরা কাণ্ড। কীভাবে খুন হল দুই বধূ-মেয়ে। কীভাবেই বা দুর্ঘটনার কবলে পড়ল সেই পরিবারের দুই ভাই ও এক নাবালক? – আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হয়রান হয়ে পড়েছে পুলিশ। আর তার মাঝেই ট্য়াংরা কাণ্ডের ছায়া যেন পড়েছে বীরভূমেও।
ঘটনা বীরভূমের মহম্মদ বাজারের ম্যানেজার পাড়া গ্রামে। সেখানে একটি বাড়ি থেকে উদ্ধার মা ও দুই শিশুর রক্তাক্ত দেহ। ঘটনাস্থলে ছুটে গিয়েছে, মহম্মদ বাজার থানা পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, সম্ভবত তিন জনকেই খুন করা হয়েছে। কিন্তু কেই বা করল? সেই উত্তর এখনও অধরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম লক্ষী মাডডি। কাজের জন্য হামেশাই এলাকার বাইরে থাকতেন তার স্বামী লালু মাডডি। ফলত, দুই শিশুর দায়িত্ব পড়ে গিয়েছিল স্ত্রীয়ের কাঁধেই। তাদের নিয়েই বাড়িতে একা থাকতেন তিনি। শুক্রবার সকাল প্রথম প্রতিবেশীরাই মহিলা-সহ দুই শিশুর রক্তাক্ত দেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে।
কিন্তু মৃতদের দেহ তুলে নিয়ে যেতে গেলেই পুলিশকে বাঁধা দেয় স্থানীয়রা। তারা দাবি করে, পুলিশ-কুকুর নিয়ে এসে খুনের ঘটনার তদন্ত করতে হবে তাদের।
