ট্যাংরায় একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার, গ্রেফতার ২ ভাই - 24 Ghanta Bangla News
Home

ট্যাংরায় একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার, গ্রেফতার ২ ভাই

Spread the love

কলকাতার ট্যাংরা থানা এলাকায় প্রকাশ্যে এল হাড় হিম করা হত্যাকাণ্ড। বাড়ি থেকে উদ্ধার হল ২ মহিলা ও ১ কিশোরীর দেহ। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ট্যাংরা থানা এলাকার অতুল সুর লেনে। এই ঘটনায় ওই বাড়ির ২ ভাইকে ধরে ফেলেন স্থানীয়রাই। পরে পুলিশ তাদের গ্রেফতার করেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা।

জানা গিয়েছে, বুধবার সকালে বাইপাসে অভিষিক্তার কাছে একটি বাইক দুর্ঘটনায় ২ জন আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তাদের নাম প্রণয় দে ও প্রসূন দে। কিন্তু তারা কিছুতেই তাদের ঠিকানা বলতে চাইছিল না। শেষে তাদের ঠিকানা জেনে বাড়িতে পৌঁছে পুলিশ দেখে সেখানে পড়ে রয়েছে ২ মহিলা ও ১ কিশোরীর দেহ। প্রত্যেকেরই হাতের শিরা কাটা। এর পর ২ ভাইকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, দে পরিবারের সঙ্গে এলাকার প্রত্যেকের সুসম্পর্ক ছিল। মঙ্গলবার সকালেও পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশীদের কথা হয়েছে। কোনও অস্বাভাবিক কিছু নজর আসেনি তাদের। জানা গিয়েছে, পরিবারের এক সদস্যের সম্প্রতি দুর্ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এদিন ঘটনাস্থলে আসেন কলকাতার যুগ্ম কমিশনার অপরাধদমন, এছাড়া লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও আসেন সেখানে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাচ্ছে পুলিশ।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *