Mamata Banerjee: সংসদে সেদিন কেন কাগজ ছিঁড়েছিলেন? অধিবেশনে নিজেই জানালেন মমতা - Bengali News | West Bengal CM Mamata Banerjee's speech at assembly - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: সংসদে সেদিন কেন কাগজ ছিঁড়েছিলেন? অধিবেশনে নিজেই জানালেন মমতা – Bengali News | West Bengal CM Mamata Banerjee’s speech at assembly

Spread the love

অধিবেশনে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বিজেপি বিধায়করা নেই অধিবেশনে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিজেপির কেউ ছিল না। বিধানসভার বাজেট অধিবেশনে এসে তা নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “সংসদে তো আমরা বিরোধী। কিন্তু, সেখানে বৈঠক ডাকলে আমাদের সাংসদরা যান।”

গতকাল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়েছিলেন। তা নিয়ে শাসকদল প্রশ্ন তুললে বিজেপি জবাব দিয়েছিল, সংসদে তো কাগজ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারও জবাব দেন মুখ্যমন্ত্রী।

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি তখন কাগজ ছিঁড়েছিলাম কেন? আমি তখন একা ছিলাম সংসদে। আমাকে কোনও কিছু বলতে দেওয়া হত না। বিজেপি, সিপিএম, কংগ্রেস একসঙ্গে আমাকে বলতে দেয়নি। সাতদিন ধরে নোটিস দেওয়ার পরও একটা কথা বলতে দেয়নি। এরা তো রোজ বলে।”

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *