Rishabh Pant: অস্বস্তি কাটেনি ঋষভ পন্থের! প্র্যাক্টিসে কী করলেন? - Bengali News | Champions Trophy 2025: Rishabh Pant still in discomfort, seen limping day after knee injury; skips wicketkeeping practice - 24 Ghanta Bangla News
Home

Rishabh Pant: অস্বস্তি কাটেনি ঋষভ পন্থের! প্র্যাক্টিসে কী করলেন? – Bengali News | Champions Trophy 2025: Rishabh Pant still in discomfort, seen limping day after knee injury; skips wicketkeeping practice

Spread the love

ভারতের প্রথম প্র্যাক্টিস সেশনেই বেশ কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। যা জারি রইল দ্বিতীয় প্র্য়াক্টিস সেশনেও। আজ অবশ্য টিমের অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে। বুধবার ফের প্র্যাক্টিসে নেমে পড়বে টিম। কাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। স্কোয়াডে স্পেশালিস্ট কিপার ব্যাটার ঋষভ পন্থ। তবে মেকশিফ্ট হলেও লোকেশ রাহুলের কিপিং ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপ এবং নানা সিরিজেই ভারতকে স্বস্তি দিয়েছে। যদিও ঋষভ পন্থের চোটে তৈরি হয়েছে অস্বস্তি। ঠিক কী হয়েছিল? এখনই বা কী পরিস্থিতি!

চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের ফরম্যাটে। যদিও ভারতীয় দল আগ্রাসী ক্রিকেটেই ফোকাস করছে। দুবাই পৌঁছে রবিবার প্রথম প্র্যাক্টিস সেশন ছিল ভারতের। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে। তাঁকে যে কোনও পরিস্থিতিতেই নামতে হতে পারে। সম্ভাবনা বেশি স্লগ ওভারেই। সেখানে আর ইনিংস গড়ার সুযোগ নেই। বিধ্বংসী ব্য়াটিংই করতে হবে। প্র্যাক্টিসেও সেটাই করছিলেন হার্দিক। আর তাতেই সমস্যার তৈরি।

প্রথম দিনের প্র্যাক্টিসে হার্দিকের একটি জোরালো শট ঋষভ পন্থের হাঁটুতে লাগে। টিমের ফিজিও দ্রুতই তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। চোট কতটা গুরুতর বোঝা যায়নি। দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার ব্যাটিং অনুশীলনও করেন ঋষভ পন্থ। তাঁর যে হাঁটতে সমস্যা হচ্ছে, পরিষ্কার ধরা পড়েছে। যে কারণে কিপিং ড্রিল, ফিল্ডিং প্র্যাক্টিস করেননি ঋষভ পন্থ।

এই খবরটিও পড়ুন

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের পর ভারতের হেড কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন লোকেশ রাহুল ভালো খেলছে, তিনিই এখন দলের প্রথম পছন্দের কিপার-ব্যাটার। তবে পন্থকে যে বাতিলের খাতায় ফেলছেন না, সেটাও পরিষ্কার করে দেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হাইভোল্টেজ টুর্নামেন্টে যে কোনও সময়ই ঋষভ পন্থের মতো বিধ্বংসী কিপার-ব্যাটারকে কাজে লাগতে পারে। বিশেষ করে ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচ বাদ দিলে লোকেশ রাহুল লোয়ার অর্ডারে ভরসা দিতে পারেননি। কিপিংয়েও, বিশেষত স্পিনের বিরুদ্ধে অস্বস্তিতে দেখিয়েছিল। বুধবারের প্র্যাক্টিসে চিত্রটা আরও কিছুটা পরিষ্কার হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *