New Delhi Rail Station Stampede: 'ফালতু কুম্ভ...', ফের পদপিষ্টের ঘটনার কুম্ভ নিয়ে লালুর মন্তব্যে বিতর্ক! - Bengali News | Lalu Yadav Controversial Remarks on New Delhi Rail Station Stampede Case - 24 Ghanta Bangla News
Home

New Delhi Rail Station Stampede: ‘ফালতু কুম্ভ…’, ফের পদপিষ্টের ঘটনার কুম্ভ নিয়ে লালুর মন্তব্যে বিতর্ক! – Bengali News | Lalu Yadav Controversial Remarks on New Delhi Rail Station Stampede Case

Spread the love

প্রয়াগরাজ: মহাকুম্ভ ঘিরে ফের পদপিষ্টের ঘটনা। আগের বার ঘটেছিল মহাসঙ্গম চত্বরে, এবার ঘটল নয়া দিল্লিতে। শনিবার রাতে নয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলা-শিশু-সহ মোট ১৮ জনের। মূলত, মহাকুম্ভে যাবেন বলেই প্রয়াগরাজের ট্রেন ধরতে চেয়েছিলেন তারা। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ করেই প্ল্যাটফর্ম পরিবর্তনের ঘোষণার কারণে শুরু হয় ধাক্কাধাক্কি। ভিড়ের ঠেলায় পদপিষ্ট হয় বহু মানুষ।

দিল্লির এই ঘটনার পর একযোগে শাসকদলের উপর আক্রমণে নেমেছে বিরোধী শিবির। মূলত, কুম্ভ ঘিরে ঘটা অঘটনের নেপথ্য়ে ‘অব্যবস্থা’কেই বিঁধছেন তারা। এমনকি, মৃতের সংখ্যা যে লোকাচ্ছে প্রশাসন, সেই অভিযোগও তুলেছে বিরোধী শিবির। তবে সেই সকল বাকবিতণ্ডার মাঝেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন লালু।

সামনেই বিহারে নির্বাচন। তার আগেই যেন রাজনৈতিক পিচে বারবার উঠে আসছে তাঁর নামটা। মহাকুম্ভকে রীতিমতো ‘ফালতু’ বলে আখ্যান দেন প্রাক্তন রেলমন্ত্রী। এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শোনা যায়, তিনি বলছেন, ‘কুম্ভের কোনও মানেই হয় না। ফালতু কুম্ভ।’

উল্লেখ্য, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় দুঃখপ্রকাশ করেন লালু। বলেন, ‘মৃতদের পরিবারকে আমি সমবেদনা জানাই। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।’ এরপরই অশ্বিনী বৈষ্ণবের দিকে নিশানা করে তিনি বলেন, ‘রেলমন্ত্রীর উচিত গোটা ঘটনার দায় নিজের কাঁধে নেওয়া। রেলের অব্যবস্থার কারণেই এমন ঘটনা ঘটেছে।’

প্রসঙ্গত, কীভাবে ঘটেছে এই দুর্ঘটনা, সেই নিয়ে মুখ খুলেছে দিল্লি পুলিশ। তাঁদের দাবি, যাত্রীরা নয়াদিল্লি স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন, কিন্তু প্রয়াগরাজ স্পেশাল ট্রেনটি ঢুকে পড়ে ১৬ নম্বর প্ল্য়াটফর্মে। আর তাতেই ঘটে বিপত্তি। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মের দিকে ছুটে একটা বড় সংখ্যক যাত্রী। সেই হুড়োহুড়িতেই ঘটে অঘটন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *