রোজ চুল পড়ছে? ত্বকে বলিরেখা? করলার রসেই দূর হবে সমস্যা - Bengali News | Try these skin care tips for healthy skin - 24 Ghanta Bangla News
Home

রোজ চুল পড়ছে? ত্বকে বলিরেখা? করলার রসেই দূর হবে সমস্যা – Bengali News | Try these skin care tips for healthy skin

Spread the love

মা-ঠাকুমারা বরাবরই বলে আসেন, করলা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু জানেন কি? করলা রূপচর্চাতেও কাজে আসে! হ্যাঁ, রূপ বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই বলছেন। করলার রসে রয়েছে এমন কিছু উপাদান, যা কিনা ম্যাজিকের মতো কাজ করে।

করলার রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবার। যা কিনা মধুমেহ, কোষ্ঠকাঠিন্য, সর্দিকাশি, হাঁপানি, পেটের রোগ-সহ নানা শারীরিক সমস্যার সমাধান করবে খুব সহজেই। তবে নিয়মিত করলার রস খেলে ত্বকে ব্রন হবে না। করলার রস ব্রনর দাগ দূর করতেও সাহায্য করে। এমনকী, করলার রস নিয়মিত পান করলে যৌবন থাকবে একেবারে হাতের মুঠোয়।

রূপ বিশেষজ্ঞরা জানাচ্ছেন,

এই খবরটিও পড়ুন

করলার রসের সঙ্গে অল্প পাতিলেবুর রস মিশিয়ে নিন। সকাল ঘুম থেকে উঠে খালি পেটে এটা পান করুন। ইচ্ছে করলে খুব সামান্য মধু দিতে পারেন। লিভার ভাল রাখতে এটা দারুণ কাজ করবে। শুষ্ক ত্বকের সমস্য়া দূর করতে দারুণ কাজ করবে এই রস।

করলার রস একটি পাত্রে নিয়ে ফ্রিজে রেখে দিন। বিকেলে বাইরে থেকে ফিরে করলার রসে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। দেখবেন ফ্রেশ অনুভব করবেন। এতে ত্বক থেকে বলিরেখা দূর হবে।

রোদে পোড়া ত্বকে জেল্লা ফেরাতে দারুণ কাজ দেয় করলার রস। বাইরে থেকে ঘরে ফিরে মুখে করলার রস মেখে নিন। ৫ মিনিট রেখে উষ্ণজলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এটা অন্তত তিনবার করুন। দেখবেন উপকার দ্রুত ত্বকের কালচে ভাব দূর হবে।

তবে শুধু ত্বকের জন্যই নয়। করলা চুলের নানা সমস্যা দূর করতেও দারুণ সাহায্য করে। বিশেষ করে যাঁরা খুসকির সমস্যায় ভুগছেন, তাঁরা সপ্তাহের অন্তত ৩ দিন করলার রস মাথায় মাসাজ করুন। দেখবেন উপকার পাবেন।

অল্প বয়সে চুল পেকে গেলে কিংবা চুল পড়ে গেলে, সপ্তাহে তিন দিন করলার রস ও তার সঙ্গে পাতিলেবু মিশিয়ে মাথায় মাসাজ করুন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন সমস্যা দূর হবে সহজেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *