Bizarre: গিলে খেয়েছিল তিমি, তবুও তিমির পেট থেকে জ্যান্ত বেরিয়ে এল ছেলে! কীভাবে? গোটাটাই ভিডিয়ো করলেন বাবা - Bengali News | Humpback whale gulps 24 years old kayaker while father was recording the video - 24 Ghanta Bangla News
Home

Bizarre: গিলে খেয়েছিল তিমি, তবুও তিমির পেট থেকে জ্যান্ত বেরিয়ে এল ছেলে! কীভাবে? গোটাটাই ভিডিয়ো করলেন বাবা – Bengali News | Humpback whale gulps 24 years old kayaker while father was recording the video

Spread the love

এ যেন হলিউডের সিনেমা চলছে। চিলির বাহিয়া এল আগুইলায় সমুদ্রে বাবার সঙ্গে কায়াকিং করছিল মাত্র ২৪ বছরের যুবক অ্যাড্রিয়ান সিমানকাস। ছেলের থেকে একটু দূরে ছিল বাবা। কিন্তু ঠিক সেই সময় ঘটে সাঙ্ঘাতিক অঘটন। হঠাৎ করে হাজির হয় এক বিশালাকার হাম্পব্যাক তিমি। বাবার চোখের সামনেই কায়াক সমেত গিলে খেয়ে নেয় অ্যাড্রিয়ানকে। যদিও পরক্ষণে আবার বমি করে অ্যাড্রিয়ান সমেত কায়াক মুখ থেকে বার করে দেয় সেই তিমি।

ঘটনাটি ঘটে শনিবার, চিলির দক্ষিণতম পাতাগোনিয়া অঞ্চলের ম্যাগেলান প্রণালীর সান ইসিড্রো লাইট হাউসের কাছে।

সম্পূর্ণ ঘটনাটি কাকতালীয় ভাবেই রেকর্ড করেন অ্যাড্রিয়ানের বাবা ডেল। ছেলের থেকে একটু দূরেই কায়াকিং করছিলেন ডেল। বাবার করা সেই ভিডিয়োতে দেখা যায় ছেলে কায়াকিং করছেন। হঠাৎ একটা বড় ঢেউ মতো আসে। ডেল তিমিটিকে ঢেউ ভেবে প্রথমে ভুল করেছিল। কিন্তু বাস্তবে সেটাই ছিল বিশাল হাম্পব্যাক তিমি।

কায়াক সমেত অ্যাড্রিয়ানকে গিলে খেয়ে নেয় তিমি। কয়েক সেকেন্ড পরেই অ্যাড্রিয়ানকে ছেড়ে দেয়। এরপরেই ছেলেকে শান্ত করার চেষ্টা করেন ডেল।

সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে এই বিষয়ে কথা বলার সময় ডেল সেই মুহূর্তের অভিজ্ঞতার জানান। ডেল জানান, হঠাৎই তিনি পিছনে ঘুরে দেখেন একটা বড় নীল-সাদা কোনও জিনিস এসে তাঁর ছেলেকে গিলে খেয়ে নিচ্ছে। অথচ তাঁর কিছুই করার নেই, এমনকি তিনি এও জানেন না যে তাঁর ছেলে বাঁচবে কি না তাই বুঝতে পারছিলেন না।

অ্যাড্রিয়ান বলেন, “আমি ভেবেছিলাম হয়তো আমাকে খেয়ে গিলে ফেলেছে”। কিন্তু কয়েক সেকেন্ড পরেই দেখেন, তিনি জলের উপরে ভেসে উঠেছেন। অ্যাড্রিয়ান জানান, বাবা ডেলকে নিয়েও ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। হয়তো তাঁরা আর ফিরতে পারবেন না। অথবা প্রবল ঠান্ডার কারণে হাইপোথার্মিয়া হতে পারে। যদিও শেষ পর্যন্ত বাবা-ছেলে দুজনেই নিরাপদে তীরে ফিরে আসেন। যদিও এর পরেও এতটুকু উদ্যম কমেনি তাঁদের। আর কোন দিন কায়াকিং করতে যাবে কিনা জিজ্ঞেস করা হলে, পিতা-পুত্র জোরের সঙ্গে বলেন ‘অবশ্যই’।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে একই রকম ঘটনা ঘটেছিল। ক্যালিফোর্নিয়া একটি হাম্পব্যাক তিমি দুটি কায়াকারকে প্রায় গিলে ফেলে। একই ভাবে কিছুক্ষণ পরে বমি করে বার করে দেয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *