DA Hike: বড় ঘোষণা, ৪ শতাংশ DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের – Bengali News | Big hike da hike for west bengal govt employees from 1st april
কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। রাজ্য বাজেটে ডিএ তথা মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৪ শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে সরকারি কর্মীদের। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে সেই বর্ধিত ডিএ।
ডিএ নিয়ে বারবার বিক্ষোভ দেখিয়েছে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। দীর্ঘদিন ধরনা চলেছে রাজপথে। নবান্নে ডেকে সেই সরকারি কর্মীদের সঙ্গে কথাও বলেছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে ডিএ বাড়ানো হবে, এমনটা অনুমান করছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বুধবার সেই বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব দেওয়া হল।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।