E-rickshaw: এবার ই-রিকশাচালকের গলায় থাকবে এই জিনিসটি, বড়সড় সিদ্ধান্ত প্রশাসনের - Bengali News | Bidhannagar Commissionerate takes step regarding identity cards of E rickshaw drivers - 24 Ghanta Bangla News
Home

E-rickshaw: এবার ই-রিকশাচালকের গলায় থাকবে এই জিনিসটি, বড়সড় সিদ্ধান্ত প্রশাসনের – Bengali News | Bidhannagar Commissionerate takes step regarding identity cards of E rickshaw drivers

Spread the love

ই-রিকশা নিয়ে বড় সিদ্ধান্ত বিধাননগর কমিশনারেটের

নিউটাউন: নিউটাউনে নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ই-রিকশাচালককে। তারপরই নড়েচড়ে বসেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। টোটো ও ই-রিকশাচালকদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। ই-রিকশাচালকদের নাম, পরিচয় পেতে কড়া নির্দেশিকা জারি করেছে।

বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ই-রিকশা চালাতে হবে চালকদের। পাশাপাশি ওই পরিচয়পত্রের একটি বড় প্রিন্ট আউট ই-রিকশার পিছনে লাগাতে হবে।

জানা গিয়েছে, নিউটাউনে যত টোটো ও ই-রিকশা চলে, প্রত্যেক চালককে সচিত্র পরিচয়পত্র ও কালার ছবি জমা দিতে বলা হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপের মাধ্যমে নাম, পরিচয় নথিভুক্ত করতে বলা হয়েছে। তার ভিত্তিতে পুলিশের তরফে একটি পরিচয়পত্র দেওয়া হবে। সেই পরিচয়পত্রের এক কপি টোটোর গায়ে লাগানো থাকবে। এক কপি থাকবে পুলিশের কাছে। এবং আর এক কপি যাবে পরিবহণ দফতরে। পুলিশ সূত্রে খবর, সমস্ত টোটো চালক ও ই-রিকশাচালকের ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হবে। যদি কারও বিরুদ্ধে কোনও পুরনো অপরাধমূলক মামলা থাকে, তাহলে তাঁদের এই সার্টিফিকেট দেওয়া হবে না। এবং তাঁরা টোটো ও ই-রিকশা চালাতে পারবেন না।

এই খবরটিও পড়ুন

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দা ছাড়াও বহু টোটো চালক বাইরে থেকে এসে এখানে ভাড়া নিয়ে থাকছেন এবং টোটো বা ই-রিকশা চালাচ্ছেন। কোনও অপরাধ করে পালিয়ে গেলে কোনও নথি পুলিশের কাছে থাকছে না। সেজন্যই এই পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত। পুলিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ই-রিকশাচালক থেকে সাধারণ মানুষ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *