Mitchell Starc: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিধ্বস্ত অজি শিবির, টুর্নামেন্ট থেকে সরলেন মিচেল স্টার্ক – Bengali News | Mitchell Starc has withdrawn from ICC Champions Trophy, Steve Smith will lead Australian Team
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিধ্বস্ত অজি শিবির, টুর্নামেন্ট থেকে সরলেন মিচেল স্টার্কImage Credit source: PTI FILE
কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ১২ ফেব্রুয়ারি, বুধবার। আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। তার আগে অজি শিবির কার্যত বিধ্বস্ত। ইতিমধ্যেই প্যাট কামিন্স ও জস হ্যাজলউড টুর্নামেন্ট থেকে চোটের কারণ ছিটকে গিয়েছেন। এ বার শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক (Mitchell Starc)। ফলে অজিরা মিনি বিশ্বকাপে তাদের সেরা পেস ত্রয়ীকে ছাড়াই নামবে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে মিচেল স্টার্ক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন। প্যাট কামিন্স ছিটকে যাওয়ার পর এটা প্রায় ঠিক ছিল যে স্টিভ স্মিথ দলকে নেতৃত্ব দেবেন। এ বার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সে খবরে সিলমোহর দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে…