Big Breaking: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জসপ্রীত বুমরা! দ্বিতীয় স্ক্যান রিপোর্টে হতাশা - Bengali News | Jasprit Bumrah set to miss India's Champions Trophy campaign - 24 Ghanta Bangla News
Home

Big Breaking: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জসপ্রীত বুমরা! দ্বিতীয় স্ক্যান রিপোর্টে হতাশা – Bengali News | Jasprit Bumrah set to miss India’s Champions Trophy campaign

Spread the love

ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য অস্বস্তির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না জসপ্রীত বুমরাকে। বোর্ডের তরফে সরকারি ভাবে ঘোষণা যদিও হয়নি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, জসপ্রীত বুমরার স্ক্যান রিপোর্ট স্বস্তির নয়। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। সিডনি টেস্টের দ্বিতীয় দিন হঠাৎই মাঠ ছাড়েন। সেই চোট এখনও সাড়েনি। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাকে ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে।

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে অর্থাৎ সিডনি টেস্টে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। দ্রুতই মাঠ থেকে চিকিৎসাকেন্দ্রে যান। ফিরে আসার পরও মাঠে ছিলেন না। এরপর ব্যাট হাতে নামলেও সিডনি টেস্টে আর বোলিং করেননি। তারপর থেকেই ধোঁয়াশা চলছে বুমরাকে নিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়। ওয়ান ডে সিরিজেও তাঁকে রাখা হয়নি। তবে বলা হয়েছিল, তৃতীয় ওয়ান ডে-তে খেলতে পারেন জসপ্রীত বুমরা। কিন্তু ধোঁয়াশা কাটেনি।

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, বেঙ্গালুরুতে ন্যাশনাল সেন্টার অব এক্সলেক্সে যা এনসিএ নামে পরিচিত ছিল, বুমরার রিহ্যাব চলছিল। তাঁকে বোলিংও করতে দেখা যায়। যদিও অস্বস্তিতে ছিলেন বুমরা। এই পরিস্থিতিতে বুমরাকে খেলানো মানে আরও ঝুঁকি। বেঙ্গালুরুতে ফের স্ক্যান করানো হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, বুমরাকে রিহ্যাব করতে হবে। তাঁর ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে।

এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একই পরিস্থিতি হয়েছিল। তাঁকে নিয়ে তাড়াহুড়ো করা হয়েছিল। যে কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন বুমরা। পিঠের অস্ত্রোপচারও করাতে হয়। এ বারও একই চোট বুমরার। ফলে বোর্ডের তরফে ঝুঁকি নেওয়ার জায়গা নেই। সরকারি ভাবে হয়তো দ্রুতই জানানো হবে বোর্ডের তরফে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *