Egra: রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পর পর কোপ, BJP কর্মীর স্ত্রীর অবস্থা দেখে শিউরে উঠল গোটা গ্রাম, কাঠগড়ায় তৃণমূল - Bengali News | BJP worker's house attacked in Egra, wife allegedly beaten up, tension amid Trinamool Congress and BJP - 24 Ghanta Bangla News
Home

Egra: রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পর পর কোপ, BJP কর্মীর স্ত্রীর অবস্থা দেখে শিউরে উঠল গোটা গ্রাম, কাঠগড়ায় তৃণমূল – Bengali News | BJP worker’s house attacked in Egra, wife allegedly beaten up, tension amid Trinamool Congress and BJP

Spread the love

চাপা উত্তেজনা এলাকায়Image Credit source: TV 9 Bangla

এগরা: এগরায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা। প্রকাশ্য দিবালোকেই বাড়িতে ঢুকে নির্মম অত্যাচার। স্ত্রীর উপর এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ। ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি কর্মী তপন প্রামাণিকের স্ত্রীকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক চাপানউতোর। 

ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা এগরা ২ ব্লকের দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্র চক গ্রামে। ঘটনা ঘটে সোমবার রাত ১টা নাগাদ। বিজেপি কর্মী তপন পেশায় মৎসজীবী। ছেলেও কর্মসূত্রে বাইরে থাকে। অভিযোগ, বাড়িতে যে কোনও পুরুষের উপস্থিতি নেই খবর আগেই পেয়েছিল আততায়ীরা। সেই সুযোগেই হামলা চালনো হয়। তপনের পরিবারের সদস্যদের অভিযোগ, যাঁরা হামলা চালিয়েছে তাঁরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। 

বাড়ি ঢুকেই কাজল প্রামাণিকের উপর ধারাল অস্ত্র নিয়ে একের পর এক কোপ মারা হয় বলে অভিযোগ। শরীরের নানা জায়গায় ক্ষতচিহ্ন। স্থানীয় বাসিন্দারা রাতেই তাঁকে উদ্ধার করে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় পাঠানো হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানইতোর তৈরি হলেও অসমর্থিত সূত্রে খবর পারিবারিক বিবাদের জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *