Maha Cement: ৩ নতুন কারখানা, ২৫০ নতুন ট্রাক, বাজারের চাহিদা মেটাতে অনবদ্য পদক্ষেপ মহা সিমেন্টের - Bengali News | Maha Cement increased it's production capacity to meet the market expectations - 24 Ghanta Bangla News
Home

Maha Cement: ৩ নতুন কারখানা, ২৫০ নতুন ট্রাক, বাজারের চাহিদা মেটাতে অনবদ্য পদক্ষেপ মহা সিমেন্টের – Bengali News | Maha Cement increased it’s production capacity to meet the market expectations

Spread the love

সিমেন্টের জগতে অন্যতম ভরসাযোগ্য নাম মহা সিমেন্ট। যত দিন যাচ্ছে বেড়ে চলেছে বাজারে তাদের চাহিদা। এবার সেই চাহিদার জোগান দিতেই তেলঙ্গানার শ্রীনগর, মেলাচেরুভু এবং সূর্যপেট জেলায় ৩টি নতুন প্ল্যান্ট খুলে ফেলল এই সংস্থা। এর ফলে উৎপাদন ক্ষমতা আগের থেকে প্রতি বছরে প্রায় ২০ লক্ষ টন বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। মূলত অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গানার বাজারে ব্যপক চাহিদা মেটাতেই খোলা হল এই নতুন প্ল্যান্ট।

মহা সিমেন্টের উৎপাদন শক্তি বাড়ানোর পাশাপাশি পরিষেবা মান আরও উন্নত করতে একগুচ্ছ নতুন ট্রাক অর্ডার করা হয়েছে। ৩০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম ১৪ চাকার ট্রাক অর্ডার দেওয়া হয়েছে ১০০টি। ৩৫ মেট্রিক টন ওজন বহন করতে পারে এমন ১৬ চাকার ১০০টি ট্রাক অর্ডার করা হয়েছে। আর অর্ডার করা হয়েছে ৪১ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ৫০টি ট্রলার।

ইতিমধ্যেই সেই সব ট্রাক এবং ট্রলার এসে উপস্থিত হয়েছে কারখানায়। গত ৮ ফেব্রুয়ারি সেই সব ট্রাকের ফ্ল্যাগ অফ করেন কারখানার মার্কেটিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট কে বিজয় বর্ধন রাও। এই উদ্যোগ মহা সিমেন্টকে আরও দ্রুত এবং সঠিক সময়ে বাজারে ও স্টেক হোল্ডারদের কাছে সিমেন্ট পৌঁছে দিতে সাহায্য করবে। মহা সিমেন্ট তরফে জানানো হয়েছে, এই ভাবেই দ্রুত দেশের পরিকাঠামো এবং উন্নয়নে অংশীদার হয়ে উঠবে তারা। তাদের এই পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ব্যাপক লজিস্টিক সাপোর্ট।

মাই হোম গ্রুপের একটি অংশ এই মহা সিমেন্ট। মাই হোম গ্রুপ এমন এক ব্যবসায়ীক প্রতিষ্ঠান যারা কেবল সিমেন্ট ব্যবসাই নয়, তার সঙ্গে রিয়েল এস্টেট, নির্মাণ কার্য, বিদ্যুৎ, মিডিয়া এবং শিক্ষা ক্ষেত্রেও বিরাজমান। গত তিন দশকের বেশি সময় ধরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ১০,০০০ বেশি মানুষের কর্ম সংস্থান করেছে এই সংস্থা।

বর্তমানে এই সংস্থার সদর দফতর অবস্থিত হায়দরাবাদে। জাতীয় স্তরে নানা বিভাগে বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত সংস্থার গ্রাহক। পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে ক্ষুদ্র লাভের আশায় কোনওদিন মানের সঙ্গে আপোস করে না বলে দাবি মাই হোম গ্রুপ সংস্থার। বাজার বিশেষজ্ঞদের মতে, শ্রেষ্ঠ পরিষেবা দেওয়ার সঙ্গে কর্পোরেট গভর্নেন্স এবং ব্যবসায়িক নীতি নৈতিকতা পালন করে চলাটাও মাই হোম গ্রুপের সাফল্যের অন্যতম প্রধান কারণ। এমনকি বাজারেও এই বিষয়ে তাদের সুনাম সর্বজনবিদিত।

দূরদর্শী এবং জনহিতৈষী, রামেশ্বর রাও জুপালির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল মাই হোম গ্রুপ। সেদিনের সেই মূল্যবোধ, নৈতিকতার রাস্তা থেকে আজও ৩০ বছর পরেও একচুলও সরে আসেনি সংস্থা। বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর, জে রঞ্জিত রাওয়ের নেতৃত্বেও ঝড়ের গতিতে প্রথম হওয়ার দিকে এগিয়ে চলেছে মাই হোম ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *