Anubrata Mondal: বিপদ কমছে না কেষ্ট মণ্ডলের, বাজেয়াপ্ত হল কোটি কোটি টাকা, তিন ডজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট - Bengali News | Crores of money and bank accounts seized by ED in cattle smuggling case - 24 Ghanta Bangla News
Home

Anubrata Mondal: বিপদ কমছে না কেষ্ট মণ্ডলের, বাজেয়াপ্ত হল কোটি কোটি টাকা, তিন ডজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট – Bengali News | Crores of money and bank accounts seized by ED in cattle smuggling case

Spread the love

বোলপুর: তিহাড় জেল থেকে ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক সভা বা অনুষ্ঠানে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে তাঁকে। পার্টি অফিসে পুরনো মেজাজে বৈঠকও করছেন দলীয় কর্মীদের নিয়ে। কিন্তু বিপদ যেন কিছুতেই কমছে না অনুব্রতর। বীরভূমের তৃণমূল সভাপতির কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

সূত্রের খবর, গরু পাচার মামলায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে একগুচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, মোট ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা ও ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, শুধুমাত্র অনুব্রতর একার নয়, তাঁর আত্মীয়দের কয়েকটি অ্যাকাউন্ট ও তাঁর সহযোগী সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *