Lifestyle Tips: শীতে এক কাপ এই চা, যেমন স্বাদ তেমনই তার উপকারীতা! কী ভাবে বানাবেন, রইল টিপস - Bengali News | Know the benefits of drinking tea with cloves - 24 Ghanta Bangla News
Home

Lifestyle Tips: শীতে এক কাপ এই চা, যেমন স্বাদ তেমনই তার উপকারীতা! কী ভাবে বানাবেন, রইল টিপস – Bengali News | Know the benefits of drinking tea with cloves

Spread the love

চা ছাড়া বাঙালির অস্তিত্ব হয় না। চরম শীতে হাত গরম করতে হোক, কাজের চাপে ক্লান্তি দূর করতেই হোক আর বন্ধুদের সঙ্গে আড্ডা, চা সর্বত্রই বযেন ‘পারফেট ফিট’। আবার সেই চায়ের গুণ আরও কয়েক গুণ উপকারী হয়ে যায় যদি সেই চায়ে আপনি মিশিয়ে দেন লবঙ্গ। যেমন চায়ের স্বাদ-গন্ধ বেড়ে যায়, তেমনই উন্নতি হয় স্বাস্থ্যেরও। জানেন কী কী উপকার হয়?

শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে লবঙ্গ চা। লবঙ্গ চা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করে। সর্দিকাশির উপশম ঘটায় এই চা। দাঁতের ব্যথা কমায় লবঙ্গ চা। লবঙ্গতে রয়েছে ভিটামিন ই ও এ। শরীরকে ঠাণ্ডা রাখে এই চা। শরীরের টক্সিট বের করে দেওয়ার জন্যও লবঙ্গ চা উপকারী।

লবঙ্গ চায়ের উপকার পেতে হলে কিন্তু চায়ের মধ্যে লবঙ্গ ফেলে দিলেও হল না। সেই চা বানানোর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। রইল সঠিক চা বানানোর পদ্ধতি।

প্যানে এক কাপ জল ও এক টেবিল চামচ লবঙ্গ দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিন।

৫ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। এবার সেই চা কাপে ঢেলে নিন। প্রয়োজন হলে যোগ করতে পারেন সামান্য স্বাদমতো চিনিও। তবে চিনি এড়িয়ে প্রয়োজনে মধু যোগ করতে পারেন।

সকালে খালি পেটে এই চা খাওয়া সবচেয়ে উপকারী। তবে অত্যাধিক লবঙ্গ চা শরীরের ক্ষতি করতে পারে। তাই যদি কোনও প্রকার ওষুধ বা চিকিৎসা চলে তাহলে প্রয়োজনে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *