Governor: সায়ন্তিকা-রেয়াতকে ফের আইনি নোটিস রাজ্যপালের, কী জবাব দিলেন তৃণমূলের ২ বিধায়ক? - Bengali News | West Bengal Governor CV Ananda Bose sends legal notice to two TMC MLA Reyat Hossain Sarkar and Sayantika Banerjee - 24 Ghanta Bangla News
Home

Governor: সায়ন্তিকা-রেয়াতকে ফের আইনি নোটিস রাজ্যপালের, কী জবাব দিলেন তৃণমূলের ২ বিধায়ক? – Bengali News | West Bengal Governor CV Ananda Bose sends legal notice to two TMC MLA Reyat Hossain Sarkar and Sayantika Banerjee

Spread the love

রাজ্যপালের আইনি নোটিস নিয়ে কী বলছেন তৃণমূলের ২ বিধায়ক?

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বছর দেড়েকও বাকি নেই। কিন্তু, মাস আটেক আগে উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের সঙ্গে রাজভবনের আইনি লড়াই থামছে না। দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই মামলায় ফের আইনি নোটিস পাঠালেন রাজপাল। ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠানো হয়েছে। দুই বিধায়ক জানিয়েছেন, আইনি নোটিসের জবাব আইনিপথেই দেবেন তাঁরা। কিন্তু, রাজ্য বাজেট অধিবেশনের জন্য সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় এলে সৌজন্য দেখাবেন তাঁরা।

গতবছরের জুনের প্রথমে ভগবানগোলা ও বরাহনগরে উপনির্বাচনে জয়ী হন রেয়াত ও সায়ন্তিকা। তাঁদের শপথগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। দুই বিধায়ককে রাজ্যপাল বলেছিলেন, রাজভবনে এসে শপথবাক্য পাঠ করতে। দুই বিধায়ক জানিয়েছিলেন, তাঁরা বিধানসভায় শপথবাক্য পাঠ করতে চান। শুধু তাই নয়, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজভবনে তাঁরা যেতে চাইছেন না বলেও মন্তব্য করেন। শপথবাক্য পাঠের দাবি নিয়ে ধর্নাতেও বসতে হয় দুই বিধায়ককে। শেষ পর্যন্ত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করান।

গোটা বিষয়টা নিয়ে আদালত পর্যন্ত জল গড়ায়। শপথ গ্রহণ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং রাজ্যপাল সম্পর্কে যে মন্তব্য করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে ফের চিঠি পাঠাল রাজভবন। ভগবানগোলা ও বরানগরের বিধায়ককে চিঠি পাঠালেন রাজ্যপালের আইনজীবী।

এই খবরটিও পড়ুন

রাজভবনের তরফে চিঠি পাওয়ার পর এই নিয়ে শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে কথা বলেন দুই বিধায়ক। সেখানে ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁর পরামর্শ মেনেই এগোচ্ছেন দুই বিধায়ক।

এদিন দুই বিধায়ক জানান, তাঁরা স্পিকারের সঙ্গে কথা বলেছেন। স্পিকার যেমন পরামর্শ দেবেন, সেইমতো পদক্ষেপ করবেন। তৃণমূলের দুই বিধায়ক অবশ্য বলেন, রাজ্যপালকে অবমাননাকর কোনও মন্তব্য করেননি তাঁরা। মুখ্যমন্ত্রীকেও তাঁরা বিষয়টা জানাবেন বলে জানালেন। সোমবার বিধানসভায় রাজ্যের বাজেট অধিবেশন শুরু। ওইদিন বিধানসভায় আসার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সায়ন্তিকা ও রেয়াত জানালেন, বিধানসভায় রাজ্যপালকে রাজ্যপালকে হাতজোড় করে নমস্কার করবেন তাঁরা। কোনও অসৌজন্য দেখাবেন না। আইনি নোটিসের জবাব আইনিপথেই দেবেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *