Union Budget 2025: শিক্ষা নাকি প্রতিরক্ষা! কোন খাতে সবচেয়ে বেশি টাকা ঢালছে মোদী সরকার? - Bengali News | Expenditure Comparison Between Previous Year and This Year Union Budget - 24 Ghanta Bangla News
Home

Union Budget 2025: শিক্ষা নাকি প্রতিরক্ষা! কোন খাতে সবচেয়ে বেশি টাকা ঢালছে মোদী সরকার? – Bengali News | Expenditure Comparison Between Previous Year and This Year Union Budget

Spread the love

নয়াদিল্লি: শনিবার দেশের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১টায় শুরু হল অধিবেশন। টানা ১ ঘণ্টা ১৬ মিনিট ঠায় দাঁড়িয়ে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

চলতি বছরের বাজেট ঘিরে যে মানুষের প্রত্যাশা কম ছিল না, সেই বিষয়ে আগাম টের পেয়ে গিয়েছিল কেন্দ্র। তাই হয়তো সাধারণের দিকেই ঘুরল বাজেটের মোড়। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর থেকে মুক্তি পেলেন মধ্যবিত্তরা। এছাড়াও, দাম কমল একাধিক জিনিসের। করমুক্ত জীবনদায়ী ৩৬টি ওষুধ। ৫শতাংশ কর কমানো হল আরও কিছু ওষুধে।

কিন্তু কোন খাতে কত খরচ ধার্য করেছে কেন্দ্র সরকার? চলতি কত টাকা পেতে চলেছে রেল। কিংবাই কতই বা খরচ হতে চলেছে প্রতিরক্ষার খাতে?

কেন্দ্রীয় বাজেট অনুযায়ী, গত বছরের ন্যয় এই বছরও প্রতিরক্ষাতে সবচেয়ে বেশি টাকা ধার্য করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত বছর প্রতিরক্ষা খাতে খরচ হয়েছিল ৬ লক্ষ ২২ হাজার কোটি টাকা। চলতি বাজারে সেই অঙ্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দিল কেন্দ্র। প্রতিরক্ষা খাতে এ বছর ধার্য করা হয়েছে ৬ লক্ষ ৮১ হাজার কোটি টাকা।

কোন খাতে কত খরচ

বিনিয়োগ বাড়ানো হচ্ছে গ্রামীণ উন্নয়নে। গত বছরের বাজেটে ২ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা ধার্য করেছিল কেন্দ্র। চলতি বছরে গ্রামীণ উন্নয়নের জন্য ২ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা ধার্য করেছে কেন্দ্র। এছাড়াও, স্বরাষ্ট্র বিষয় উন্নয়নের জন্য ধার্য করা হয়েছে ২ লক্ষ ৩৩ হাজার কোটি টাকা। কিন্তু গত বছর এই টাকার পরিমাণ ছিল ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা।

চলতি বাজেটে বেড়েছে কৃষি খাতেও বিনিয়োগের পরিমাণ। প্রকাশিত কেন্দ্রীয় বাজেট অনুযায়ী, কৃষি খাতে এ বছর ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা ধার্য করেছে কেন্দ্র। গত বছরের বাজেটে এই টাকা পরিমাণ ছিল ১ লক্ষ ৫১ হাজার কোটি টাকা।

এদিন দেশের মেডিক্যাল কলেজ ও IIT গুলিতে পড়ুয়াদের জন্য আসন সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সূত্র ধরেই সাধারণের মনে আশা জাগে যে হয়তো শিক্ষা খাতে আরও বাজেট বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রত্যাশা মতো হলই কাজ। গতবারের তুলনায় বাড়ল শিক্ষাখাতে ধার্যের পরিমাণ। চলতি বছরে ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে কেন্দ্র। গত বছর এই টাকার পরিমাণ ছিল ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *