দোলের পরই সিকিমের পাকিয়ং এয়ারপোর্ট থেকে কলকাতার বিমান চলাচল শুরু! সূচি তৈরি, সপ্তাহে কতদিন চলবে?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

দোলের পরই সিকিমের পাকিয়ং এয়ারপোর্ট থেকে কলকাতার বিমান চলাচল শুরু! সূচি তৈরি, সপ্তাহে কতদিন চলবে?, বাংলার মুখ

ফের একবার কলকাতা থেকে সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে সরাসরি বাণিজ্যিক বিমান পরিষেবা চালু হয়ে যাচ্ছে। মার্চ মাসে ১৪ তারিখ রয়েছে দোল উৎসব, তারপরই মার্চের শেষের দিকে এই পরিষেবা চালু হচ্ছে। উল্লেখ্য, অনেকেই গরমের ছুটিতে সিকিম ঘোরার পরিকল্পনা করে থাকেন। সেই পরিকল্পনায় স্বাচ্ছন্দ্য আনতে এই বিমান পরিষেবা আলাদা মাত্রা যোগ করতে পারে। ইতিমধ্যেই বিমানের সূচিও তৈরি হয়ে গিয়েছে বলে খবর।

কলকাতা বিমানবন্দর থেকে সিকিমের পাকিয়ং বিমানবন্দরের ফের চলাচল করবে বাণিজ্যিক বিমান। পাকিয়ং থেকে বিমান যাবে অসমের গুয়াহাটি বিমানবন্দরেও। ফলে কলকাতা ও গুয়াহাটির সঙ্গে সিকিমের পাকিয়াং বিমানবন্দরের যোগ শুরু হয়ে যাচ্ছে ফের একবার। জানা যাচ্ছে, মার্চের শেষে ২৯ ও ৩০ মার্চ নাগাদএই পরিষেবা চালু হতে পারে। ১৪ মার্চ, দোল উৎসব। তারপর থেকেই এই পরিষেবা ফের চালু হচ্ছে, বলে খবর।

( LACতে নিঃসাড়ে সেনা-শক্তি, পরিকাঠামো জোরালো করছে চিন! দিল্লি-বেজিং কূটনৈতিক কথার মাঝেও সক্রিয় PLA)

 জানা যাচ্ছে, সিকিম সরকারকেও বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, নানান কারণে গত ১০ মাসে সিকিমের পাকিয়াং বিমানবন্দর থেকে কলকাতার বিমানযোগ বন্ধ ছিল। পাকিয়ং বিমানবন্দরের অধিকর্তা সঞ্জীব কুমার সিং বলেন, ‘আপাতত পাকিয়াং বিমানবন্দর থেকে চালু হচ্ছে কলকাতা, গুয়াহাটির বিমান। সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে।’ জানা যাচ্ছে, একটি বিমান সংস্থাই এই বিমান চালাচ্ছে, আর বুকিং শুরু হয়ে গিয়েছে। এই রুটে বিমান প্রতিদিনই চলবেবলে খবর। বিমানবন্দর সূত্রের খবর, এএআই কর্তৃপক্ষ তৈরি করেছে বিমানের সূচি। সিকিমের পাকিয়াংএ সকাল ১১ টা নাগাদ বিমানটি কলকাতা থেকে পৌঁছবে। বেলা ১২ টা নাগাদ পাকিয়াং থেকে সেই বিমানই যাবে গুয়াহাটি। দুপুর ২.৩০ মিনিট নাগাদ গুয়াহাটি থেকে বিমান আসবে সিকিমে পাকিয়াং এ, তারপর পাকিয়াং বিমানবন্দর থেকে বেলা ৩ টে নাগাদ বিমান রওনা হবে কলকাতার উদ্দেশে।

এছাড়াও হায়দরাবাদ, বেঙ্গালুরুর সঙ্গে সিকিমের পাকিয়াং থেকে বিমান চালুর বিষয়েও কথা হচ্ছে, বলে জানা যাচ্ছে। উল্লেখ্য়, ২০১৮ সালে পাকিয়াং বিমানবন্দর উদ্বোধন হয়। সামরিক ক্ষেত্র ছাড়াও বাণিজ্যিক বিমান চলাচলের কথাও সেবার ঘোষণা করা হয়। পরের বছরের অক্টোবর থেকে বিমান চালু হলেও, দৃশ্যমানতা সহ নানা কারণে পরিষেবা স্তব্ধ হয়। এবার চলতি বছরে মার্চে এই বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হওয়ার পর পরিস্থিতি কেমন থাকে, সেদিকেও থাকবে ওয়াকিবহাল মহলের নজর।

   

 

 

 

 

 

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *